চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন করার ঘোষণা বুলবুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

সিলেটে পাঁচতারকা একটি হোটেলে সোমবার নির্ধারণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের সময়। অক্টোবরের প্রথম সপ্তাহে হতে চলা নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেটে মঙ্গলবার জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমে ইচ্ছার কথা জানান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

মাসতিনেক আগে ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আমিনুল। তখন লম্বাসময় বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না তার। সিদ্ধান্ত পরিবর্তন করে বলেছেন, ‘ফাহিম ভাই ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে জানিয়েছেন যে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। এখানে সম্পূর্ণ নির্বাচনই হবে, কারণ শুধু সভাপতি নির্বাচন হয় না। এখানে ডিরেক্টরি নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার।’

সবশেষ বিসিবির নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবি নির্বাচনে শুরুতে কাউন্সিলরদের ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে তার সঙ্গে যোগ হবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পাওয়া আরও দুজন। সেই ২৫ পরিচালকের ভোটে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।

বোর্ড মিটিং শেষে সোমবার বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের মাধ‌্যমে জানতে পারব। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত।’

‘নির্বাচন কমিশন এখনও গঠন করা হয়নি। সেটা সভাপতির উপর ছাড়া হয়েছে। নাম সুপারিশ করার জন‌্য। কিন্তু তিন সদস‌্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠিত হবে। আমার ধারণা ২-৩ দিনের মধ‌্যেই আমরা জানতে পারব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলবাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজবিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT