মুন্সিগঞ্জ শহরে বিএনপি’র সাথে ছাত্রলীগের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষ এখনও চলমান রয়েছে।
আজ রোববার (৪ আগষ্ট) শিক্ষার্থীদের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের দিন এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকালে মুন্সিগঞ্জ শহরে বিএনপি’র সাথে ছাত্রলীগের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনিত হয়েছে। ১শ’র বেশি ককটেল বিস্ফোরণ হয়েছে। আহত হন অনেকে। সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সুপার মার্কেট এলাকায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়ো হয়। শুরু ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।








