চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়া হল না কিংসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুযোগটা বসুন্ধরা কিংসের সামনেই বেশি ছিল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত এএফসি কাপের জোনাল সেমিফাইনালে যেতে উড়িষ্যা এফসির বিপক্ষে ড্র করলেই হত বাংলাদেশ চ্যাম্পিয়নদের। নাটকীয় ম্যাচটিতে ১-০ গোলে হেরে বসেছে কিংস। আর তাতেই ভেস্তে যায় এএফসি কাপের পরবর্তী রাউন্ডের স্বপ্ন।

ঘরের মাঠে উড়িষ্যার হয়ে একমাত্র গোলটি করেছেন মুরতাদা ফল। জয়ে সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে ১২ পয়েন্ট নিয়ে এশিয়ান অঞ্চলের লড়াইয়ে কোয়ালিফাই করেছে উড়িষ্যা। আর দশ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই আসর শেষ করেছে বসুন্ধরা।

ম্যাচের শুরুর দিকে কিছুটা পিছিয়ে ছিল বসুন্ধরা। তবে দ্রুতই ম্যাচে ফিরে তারা। এরপর মধ্যমাঠের লড়াইয়ে মেতে ওঠে মাঠ। বসুন্ধরার দুঃস্বপ্নের ভিতটা গড়েছিল প্রথমার্ধের যোগ করা সময়ে। বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অসরর গফুরভকে। মধ্যমাঠে উড়িষ্যার আহমেদ জহুকে ট্র‌্যাকেল করেন গফুরভ। সে কারণে লাল কার্ড দেখতে কিংস মিডফিল্ডারকে। রেফারির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানানোতে হলুদ কার্ড দেখতে হয়েছিল বসুন্ধরা কোচ অস্কার ব্রুজনকে।

Banglabid

বিরতির পর দশ জনের দল নিয়ে বসুন্ধরাকে পরীক্ষা দিতে হয়েছিল বেশ কয়েকবার। উড়িষ্যার বেশ কিছু আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ৬১ মিনিটে জালের দেখা পেয়ে যায় স্বাগতিকরা।

জহুর করা কর্ণার কিক থেকে হেডে গোল আদায় করেন মুরতাদা ফল। ১-০ গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা আর ফিরতে পারেনি সমতায়। আর তাতেই স্বপ্ন ভঙ্গ হয় রাকিব-মোরসালিনদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যাএএফসি কাপ ২০২৩বসুন্ধরা কিংসমোরসালিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT