চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় কথা বলাই কাল হলো উড়িষ্যায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের

পান্না আক্তারপান্না আক্তার
৩:৪৬ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

শুধু বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক ও হেনস্তা করা হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর। এমনটাই বলা হয়েছে ভারতের কলকাতার সংবাদ মাধ্যম খবর ৩৬৫ দিনে প্রকাশিত একটি প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, , দেশটির পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়িষ্যার পারাদ্বীপ, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটকসহ একাধিক জেলায় এমন ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রেই শ্রমিকদের আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এমনকি জমির দলিল দেখানোর পরও তাদের দাবিকে অস্বীকার করা হচ্ছে।

বারবার বাঙালি শ্রমিকদের ওপর হামলা ও হয়রানি করা হচ্ছে জানিয়ে ওই প্রতিবেদনে জুন মাসের শেষের দিকে বাংলাভাষীদের আটক ও হেনস্তার কিছু তথ্য তুলে ধরা হয়

  • ২৩ জুন ২০২৫: উড়িষ্যার কটকে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় ১০০ জন বাঙালিকে। একই অভিযোগে বালেশ্বরে আটক হন আরও ১৭ জন।
  • ২৫ জুন ২০২৫: বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের ১৬ জন শ্রমিককে বাংলাদেশি অপবাদ দিয়ে আটক করে উড়িষ্যা পুলিশ। পরিবারের সদস্যরা এক সপ্তাহ ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বেগ ছড়িয়েছে।
  • ২৭ জুন ২০২৫: মালদহের তালগাছি এলাকার ১৯ জন শ্রমিককে একই অভিযোগে আটক করা হয়। অভিযোগ, তাঁদের মোবাইল ও পরিচয়পত্র কেড়ে নিয়ে শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়েছে।

 

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিষয়টি তুলেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভাষাগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি অপবাদ দেওয়া হচ্ছে এটা ভাষাগত নিপীড়নের চূড়ান্ত রূপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যাবাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT