চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
আন্তর্জাতিক
A A
অগ্নিকাণ্ডের সময় ছাত্রীর ছবি, ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উড়িষ্যায় যৌন হয়রানি শিকার হওয়া ও সে বিষয়ে অভিযোগে ব্যবস্থা না নেওয়ার হতাশায় নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন এক নারী শিক্ষার্থী। একজন কলেজ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল নিহত শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

২২ বছর বয়সী ওই কলেজ শিক্ষার্থী তিন দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করার পর গতকাল রাতে মারা যান বলে জানা যায়।

ঘটনার শিকার শিক্ষার্থী বালাসোরের ফকির মোহন স্বায়ত্তশাসিত কলেজের বি.এড. এর ছাত্রী ছিলেন। গত ১ জুলাই তার বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সাহুর বিরুদ্ধে কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে লেখা একটি চিঠিতে অধ্যাপকের দ্বারা কয়েক মাস ধরে যৌন নির্যাতন এবং হুমকির কথা বিস্তারিতভাবে জানিয়েছিল। এরপর সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ওই অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যায়।

এরপর ১২ জুলাই কলেজ প্রাঙ্গণে ওই শিক্ষার্থী এবং আরও বেশ কয়েকজন ছাত্রী কলেজ গেটের বাইরে বিক্ষোভ শুরু করেছিল।

সহপাঠীদের মতে, বিক্ষোভের মধ্য থেকে মেয়েটি হঠাৎ উঠে অধ্যক্ষের অফিসের কাছে দৌড়ে যায় এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীর ৯০ শতাংশেরও বেশি পুড়ে যাওয়ায় তাকে তাৎক্ষনিকভাবে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta

মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ছাত্রীর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তির মুখোমুখি করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন।

পুলিশ কলেজের বিভাগীয় প্রধান এবং কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষ উভয়কেই গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ জুলাই) ওই ছাত্রীর বাবা এনডিটিভিকে জানান, কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সদস্যরা ও সেই অধ্যক্ষ তার মেয়ে এবং পরিবারকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিয়েছিলেন।

উড়িষ্যার এই ঘটনাটি জনমনে প্রতিবাদ, রাজনৈতিক ক্ষোভ এবং জরুরি প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপকআত্মহত্যাউড়িষ্যাছাত্রীভুবনেশ্বর এইমস হাসপাতালযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT