চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজকের পর মনে হয় না বার্সায় নতুন খেলোয়াড় লাগবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্ম দলবদলের মৌসুমে দানি ওলমো ও পাউ ভিক্টরকে এনেছে বার্সেলোনা। স্পেনিয়ার্ড তারকা নিকো উইলিয়ামসকে টানতে আলোচনা এগিয়েছিল কাতালান ক্লাবটি। যা আলোর মুখ দেখার আগে দলবদল মৌসুম শেষ হয়। রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ৭ গোলের সবশেষ জয়ের পর বার্সায় আর নতুন খেলোয়াড় লাগবে না বলেই মত ব্রাজিলিয়ান তারকা রাফিনহার।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ভ্যালাদোলিদের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান রাফিনহা। গোলদাতার তালিকায় নাম লিখিয়েছেন লেভান্ডোভস্কি, দানি ওলমো, হুলেস কুন্দে ও ফেররান তরেস।

স্পেনিয়ার্ড তারকা উইলিয়ামস ও রাফিনহা দুজনেই খেলেন লেফট উইঙ্গার হিসেবে। উইলিয়ামস ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড়কে টানতে চেয়েছিল বার্সেলোনা। গত শুক্রবার দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে কারও সঙ্গে আর নতুন কোনো চুক্তিতে জড়ায়নি কাতালান ক্লাবটি।

নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে লিগে চার ম্যাচে সবকটি জয়ের পর ২৭ বর্ষী রাফিনহা বলেছেন, ‘আজকের পর মনে হয় না বার্সায় নতুন খেলোয়াড়ের প্রয়োজন আছে।’

‘দল হিসেবে আমরা এখন ছন্দে আছি। অনুশীলনে দল সবকিছুই পাচ্ছে। আজকের ম্যাচের ফলও এমনকিছুই বোঝায়। জানি না এটি আমার সেরা পারফরম্যান্স ছিল কিনা, তবে অবশ্যই সেরাদের মধ্যে একটি।’

ভ্যালাদোলিদের বিপক্ষে বড় ব্যবধানে জিতে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে সুসংহত বার্সেলোনা। প্রথম ৪ ম্যাচে বার্সার মতো ১২ পয়েন্ট তোলা হয়নি অন্যকোনো দলের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩ ম্যাচে খেলে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিকো উইলিয়ামসবার্সেলোনাভ্যালাদোলিদরাফিনহালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT