চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার কাছে হেরে ‘ভালো’ দিকগুলোয় মনোযোগ আনচেলত্তির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ‘এল ক্ল্যাসিকো’তে পূর্ণশক্তির বার্সেলোনার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। হেরে অবশ্য খুব বেশি হতাশ হননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফল পক্ষে না এলেও ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে ভালো কিছুই দেখেছেন রিয়াল বস। ভালো দিকগুলোর দিকেই মনোযোগ দিয়ে তরুণদের নিয়ে নতুন মৌসুম শুরু করতে চান ইতালিয়ান কোচ।

যুক্তরাষ্ট্রের মাঠে হওয়া আগের দুই প্রীতি ম্যাচে জয় পেয়েছিল রিয়াল। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে হারিয়ে লস ব্লাঙ্কোসরা কিছুটা স্বস্তিতে ছিল। সেই জয়ের ধারা থামিয়েছে বার্সা। এবারের প্রীতি ম্যাচের আগে ২০১৭ সালে ও গতবছরও যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম ম্যাচে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল।

ম্যাচ শেষে ৬৪ বর্ষী কোচ বলেছেন, ‘আমরা ভালো ফুটবল খেলেছি। এটি সুন্দর একটি ম্যাচ ছিল। বল পায়ে এবং বল ছাড়া আমরা ভালো খেলেছি। আমাদের অনেকগুলো সুযোগ ছিল এবং ম্যাচে সক্রিয় ছিলাম। সবচেয়ে খারাপ বিষয় হল, ওদের প্রথম গোলের ক্ষেত্রে আমরা সেট-পিসে ভালো পজিশনে ছিলাম না। পরে বেশি উপরে খেলতে গিয়ে আরও দুটি গোল হজম করতে হয়েছে। হারতে কষ্ট হয়, কিন্তু আমি ভালো দিকগুলোর দিকে মনোযোগ দিচ্ছি।’

Banglabid

‘এক ম্যাচে পাঁচবার পোস্টে বল লাগা খুবই বিরল ব্যাপার। আমার সঙ্গে অন্তত এমনটা কখনো ঘটেনি, তবে প্রাক-মৌসুম ম্যাচেই এমনটা ঘটেছে যা আরও দারুণ একটি ব্যাপার। মনে হচ্ছিল প্রতিপক্ষের পোস্টে একটি আলাদা বাধা বা দেয়াল আছে। তরুণদের নিয়ে গড়া নতুন দল নিয়ে আমি দারুণ আশাবাদী।’

নতুন মৌসুম শুরুর আগে পরের প্রস্তুতি ম্যাচে বুধবার জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএল-ক্লাসিকোপ্রীতি ম্যাচবার্সেলোনাভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT