চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নের’ অভিষেকে বার্সাকে জয় উপহার দানি ওলমোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়ো ভায়োকানোর বিপক্ষে শুরুতেই গোল হজম করে বার্সেলোনা। প্রথমার্ধে বিবর্ণ পারফরম্যান্সের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। স্বপ্নের ক্লাব বার্সার জার্সিতে অভিষেকেই আলো ছড়ান দানি ওলমো। জয়সূচক গোলে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন ২৬ বর্ষী স্পেনিয়ার্ড।

রায়ো ভায়েকানোর মাঠে মঙ্গলবার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। উনাই লোপেজের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষ দিকে লক্ষ্যভেদ করেন বদলি নামা ওলমো।

লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতির কারণে প্রথম দুই ম্যাচের আগে ওলমোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারেনি বার্সা। এসব সমাধান করে দুই ম্যাচ পর স্বপ্নের ক্লাবে যোগ দেন ওলমো। উচ্ছ্বসিত ওলমো বলেছেন, ‘সত্যিই আমি অনেক খুশি, প্রথম মাঠে নামতে পেরেছি এবং জয় নিয়েই মাঠ ছেড়েছি। স্বপ্নের দলে দারুণ এক অভিষেক।’

২০১৮ সালের পর প্রথমবার ভায়েকানোর মাঠে ম্যাচ জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচ শেষে নতুন শিষ্যদের নিয়ে ফ্লিক বলেছেন, ‘প্রথমার্ধের পর দল ঘুরে দাঁড়িয়ে, দ্বিতীয়ার্ধের শুরুটা বেশ ভালো করে। সে সময় ওলমো মাঠে ছিল। সে দুর্দান্ত করছে, প্রতিপক্ষকে ভালো চাপে রেখেছে। শেষ পার্থক্য গড়ে দিয়েছে।’

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভিয়ারিয়াল। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলমোবার্সেলোনারায়ো ভায়েকানোলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT