ফুটবল

যে কারণে বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি

বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি, ফুটবল তারকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে, পেছনে ফুটবল মাঠের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ২০২৩ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে কাতালান ক্লাবটি ফিরতে চেয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে আর হয়ে উঠেনি। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখান। এবার মেসি নিজেই জানালেন বার্সেলোনায় ফিরতে না পারার কারণ।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’-এ সাক্ষাৎকার দিয়েছেন মেসি। জানিয়েছেন, বার্সেলোনায় ফিরতে খুব করে চেয়েছিলেন তিনি।

‘বিশ্বকাপের পর, আমি বার্সা ছাড়া অন্য কোনো ইউরোপীয় দলের হয়ে খেলতে চাইনি। আমার লক্ষ্য ছিল ফিরে যাওয়া, আমার বাড়িতে ফেরা, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তা সম্ভব হয়নি।’

পরে মিয়ামিতে নাম লেখান বিশ্বজয়ী মহাতারকা। তার কারণও জানান তিনি। বলেছেন, ‘এখানে আসার সিদ্ধান্তটি ছিল পারিবারিক। এই নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, মিয়ামিতে এসেছি।’

বিষয়:বার্সেলোনা মিয়ামি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…