মৌসুমে এর আগে দুবার অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দুবারই জিততে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। রোববার রাতে আকেরটি হারের মুখোমুখি হতে চলছিল কাতালুনিয়ানরা। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছেন রবার্ট লেভান্ডোভস্কি, লামিন ইয়ামাল বা ফেররান তরেস।
প্রথমার্ধের ৪৫ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলের পর ৭০ মিনিটে স্বাগতিকদের ২-০তে এগিয়ে দিয়েছিলেন আলেক্সান্ডার সরলোথ। প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাটলেটিকোর মেট্রোপলিটানে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। শিষ্যদের প্রত্যাবর্তন বিশ্বাসই হচ্ছে না কোচ ফ্লিকের।
জার্মান কোচ বলেছেন, ‘তিন ম্যাচ পর অ্যাটলেটিকোর বিপক্ষে জয়ের সময় হল। খেলার মান অসাধারণ ছিল। ম্যাচ নিয়ে আমি ভাবছি সমর্থক, ভক্ত, টেলিভিশনের সামনে বসা দর্শক সবার জন্য অসাধারণ ছিল।’
‘অ্যাটলেটিকোর দ্বিতীয় গোল হজম করার পর আমাদের প্রতিক্রিয়া অবিশ্বাস্য ছিল। এই দলের বিপক্ষে ২০ মিনিটে চার গোল করা এ দলটি ভালো। এই দল নিয়ে আমি গর্বিত। তারা হারের আগে হারে না। আমাদের জন্য ভালো একটি দিন ছিল।’
৯২ মিনিটে জয়সূচক প্রথম গোল করা লামিন ইয়ামাল বলেছেন, ‘বিরতিতে যাওয়ার আগে এ জয় গুরুত্বপূর্ণ। যা টেবিলের শীর্ষে নিয়েছে। শুধু শীর্ষে নয়, একটি ম্যাচ আমাদের হাতে আছে। বিরতি থেকে ফেরার পর সেটি আমাদের আত্মবিশ্বাস জোগাবে এবং তার মাধ্যমে শিরোপার দৌড়ে ব্যবধানটা আরও বাড়াবো।’
রিয়াদ এয়ার মেট্রোপলিটানে ৪৫ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলের শুরু করেন আলভারেজ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বার্সার জালে দ্বিতীয় গোল জড়ান আলেক্সান্ডার সরলথ। বার্সেলোনার খেলা শুরু সেখান থেকে, ৭২ মিনিটে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে ম্যাচে ২-২ সমতা আনেন বদলি নামা তরেস।
২-২ সমতায় শেষ হতে চলা ম্যাচে চমক দেখান লামিন ইয়ামাল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দুই মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত চমকে গোল করেন তারকা উইঙ্গার, ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তরেস, ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বার্সা। ৬০ পয়েন্ট নিয়ে টেবিল টপার এখান কাতালুনিয়ানরা।








