ফুটবল

বার্সেলোনা ও পিএসজির ‘অহিংস চুক্তি’

বার্সেলোনা ও পিএসজির মধ্যে শান্তিপূর্ণ চুক্তি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও পিএসজির মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা ও চুক্তির ছবি, যেখানে দুই দলের প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ফরাসি ক্লাব পিএসজির মধ্যে খেলোয়াড় চুক্তি নিয়ে একটি ‘অহিংস চুক্তি’ হয়েছে, স্পেনের সংবাদমাধ্যম এমন জানাচ্ছে। যার ফলে ক্লাব দুটির মধ্যে খেলোয়াড় চুক্তি নিয়ে চলা টানাপোড়েন বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে বার্সেলোনা ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির সাথে চুক্তির চেষ্টা করে পিএসজিকে বিরক্ত করেছিল। এর একবছর পর রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা থেকে নেইমারকে প্যারিসে এনে সেই দ্বন্দ্বকে উসকে দিয়েছিল পিএসজি।

এরপর থেকে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা লিওনেল মেসিকে লক্ষ্য বানায় এবং ২০২১ সালে ফ্রি-এজেন্ট হয়ে গেলে দুবছরের চুক্তিতে তাকেও প্যারিসে নিয়ে যায়। কাতালানদের উত্তেজিত করতে বর্তমানে বার্সেলোনায় খেলা উসমান ডেম্বেলে এখন পিএসজির লক্ষ্যে।

সেজন্য দুপক্ষই আপাতত একটি ‘অহিংস চুক্তিতে’ সম্মত হয়েছে। কোনো ক্লাবই এখন নিজেদের খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ঠেকাবে না। বার্সার ইচ্ছার বিরুদ্ধে পিএসজি ডেম্বেলের রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন পূরণ করার সিদ্ধান্ত নেয়ার পর উভয়পক্ষ এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে।

অবশ্য এটি কোনো বাধ্যতামূলক চুক্তি নয়, বরং মৌখিক চুক্তি। ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থকষ্টে ভুগতে থাকা বার্সেলোনার জন্য চুক্তির একটি ভালো দিক সামনে উঠে এসেছে।

বিষয়:কাতালুনিয়া ডেম্বেলে নেইমার জুনিয়র পার্ক ডে প্রিন্সেস পিএসজি ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…