চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞায় শিশুদের নিরাপত্তা কমবে: ইউটিউব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশুরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, বয়স অনুযায়ী নিরাপত্তা সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে তীব্র উদ্বেগ জানিয়েছে ইউটিউব। তড়িঘড়ি করে তৈরি করা নতুন আইন কার্যকর হলে শিশুদের অনলাইন নিরাপত্তা উল্টো আরও কমে যাবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

আজ ৩ ডিসেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১০ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই আইন অনুযায়ী ১৬ বছরের নিচের যে কেউ স্বয়ংক্রিয়ভাবে তাদের ইউটিউব অ্যাকাউন্ট থেকে সাইন–আউট হয়ে যাবে। ফলে তারা ভিডিও দেখলেও আর কোনো ধরনের অ্যাকাউন্ট নির্ভর সুবিধা পাবে না। যেমন- কনটেন্ট সেটিংস, প্যারেন্টাল কন্ট্রোলস অথবা নির্দিষ্ট চ্যানেল ব্লক করা।

এই বিষয়ে গুগল ও ইউটিউব অস্ট্রেলিয়ার পাবলিক পলিসি ব্যবস্থাপক র‍্যাচেল লর্ড এক বিবৃতিতে বলেন, এই আইন ইউটিউবের দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে গড়ে তোলা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও প্যারেন্টাল কন্ট্রোলের কার্যকারিতা নষ্ট করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এই আইন শিশুদের অনলাইনে নিরাপদ করবে না, বরং অস্ট্রেলিয়ার শিশুদের আরও বেশি ঝুঁকিতে ফেলবে। অ্যাকাউন্ট না থাকায় বাচ্চারা অভিভাবকদের তত্ত্বাবধান ছাড়াই ভিডিও দেখবে, যা অনুপযুক্ত বা ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি বাড়াবে। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যেও এই উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস ইউটিউবের এই দাবিকে অদ্ভুত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইউটিউব যদি নিজেই মনে করিয়ে দেয় যে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ নয়, তাহলে সেটা ইউটিউবেরই সমস্যা। যা তাদের সমাধান করা উচিত। সরকার আগে ইউটিউবকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিয়েছিল। কিন্তু পরে ই–সেফটি কমিশনের প্রতিবেদনে দেখা যায়, ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট দেখার ক্ষেত্রে ইউটিউব ছিল সবচেয়ে বেশি উল্লেখিত প্ল্যাটফর্ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবনিষেধাজ্ঞাশিশুসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT