চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে ৮২ রানের লিডে থামাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জিম্বাবুয়েকে ৮২ রানের লিডে থামানোর পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথমদিনে ব্যাটিং ব্যর্থতায় দুইশ রানের আগেই থামে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। নাহিদ রানার গতিঝড় ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে তিনশোর আগে আটকেছে জিম্বাবুয়েকে। তবে লিড নেয়া থেকে আটকাতে পারেনি রোডেশিয়ানদের। ৮২ রানের লিড নিয়ে থেমেছে ক্রেইগ আরভিনের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোডেশিয়ান বোলারদের তোপে ৬১ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে ১৯১ রানে থামে বাংলাদেশ। জবাবে নেমে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে প্রথম ইনিংসে থামে জিম্বাবুয়ে।

প্রথমদিন আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে কোন উইকেট না হারিয়ে ১৪.১ ওভারে ৬৭ রান তুলেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে প্রথম সেশনে নাহিদ রানা ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

Banglabid

দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় তারা। ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ। বাংলাদেশের দ্বিতীয় সাফল্যও এসেছে নাহিদের হাত ধরে। দলীয় ৮৮ রানে ব্রায়ান বেনেটকে জাকেরের ক্যাচ বানিয়ে ফেরান। ৫৭ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। এরপর নিক ওয়েলচকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন হাসান।

৮৮ রানে তিন উইকেট হারানোর পর ৪১ রানের জুটি গড়েন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। মধ্যাহ্ন বিরতির কিছু আগে আরভিনকে ফেরান নাহিদ। জিম্বাবুয়ে অধিনায়ক করেন ৮ রান।

দলীয় ১৭৭ রানে ওয়েসলি মাধেভেরেকে ফেরান খালেদ আহমেদ। ২৪ রান করেন এ অলরাউন্ডার। ১৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। ৫৯ রান করা শন উইলিয়ামসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্রুত আরও দুই ব্যাটারকে হারায় রোডেশিয়ানরা। নিয়াশা মায়াভো ৩৫ রান করে এবং ওয়েলিংটন মাসকাদজা ৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন।

Reneta

২২৩ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেটে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি ৩৬ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং করে মুজারাবানিকে ফেরান জাকের। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ভিক্টর নিয়াউচিকে ফিরিয়ে পঞ্চম শিকার ধরে জিম্বাবুয়েকে থামান মিরাজ।

বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নেন। নাহিদ রানা নিয়েছেন ৩ উইকেট। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের বৈঠক

পরবর্তী

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

পরবর্তী
প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাতার সফরের নানা বিষয়ে যা জানালো প্রেস উইং

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT