জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে দারুণ বল করেছে বাংলাদেশ। পেসার নাহিদ রানা ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের মাশরাফী বিন মোর্ত্তজার রেকর্ড ভেঙেছেন। জিম্বাবুয়েকে দেড়শর আগেই গুটিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ২১ রানে ৬ উইকেট নিয়েছেন রানা।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। জিম্বাবুয়ে আগে ব্যাট করে ৩৬.৪ ওভারে ১৪১ রান তুলে অলআউট হয়েছে। জয়ে সিরিজ শুরুর জন্য বাংলাদেশের দরকার ১৪২ রান। বাংলাদেশে হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার এতদিন ছিল মাশারাফীর, ২১ রানে ৬ উইকেটে। সেটাকে ছাড়িয়ে গেলেন নাহিদ রানা।
জিম্বাবুয়ের প্রথম তিন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পেরেছিলেন। ১৮ রান করেন ওপেনার বেন কারেন। অপর ওপেনার ব্রায়ান বেনেট করেন ১৭ রান। পরের পাঁচ ব্যাটারের কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি। ২৬ রান করেছেন ইনোসেন্ট কাইয়া। সাতে নেমে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামহুরি। রিচার্ড এনগারাভা করেন ২৭ রান।
বাংলাদেশের পেসারদের মধ্যে নাহিদ রানা নিয়েছেন ৬ উইকেট, ২১ রানে, ১০ ওভার বল করে দুটি মেডেনসহ। দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহদে।








