ফুটবল

সিঙ্গাপুরে নিরাপদে পৌঁছেছে মেয়েদের জাতীয় দল

সিঙ্গাপুরে নিরাপদে পৌঁছেছে মেয়েদের জাতীয় দল

বছরের শেষ ট্যুরে সিঙ্গাপুর মেয়েদের দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ মেয়েদের দল। এ প্রীতি ম্যাচ খেলতে রোববার সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ দল। দুটি প্রীতি ম্যাচের একটি হবে দর্শক ছাড়া। অন্য ম্যাচটিতে দর্শকেরা খেলা দেখতে পারবেন।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর বিমানবন্দরে বেশ হাসিখুসিভাবে ছবি তুলেছে মেয়েরা। সেখানে দলের ২৩ সদস্যকেই দেখা গেছে। পরে দলটি তাদের গন্তব্যে রওনা করে। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মেয়েদের বিপক্ষে দুটি ম্যাচে নামবে আনিকা-রিতুপর্ণারা। দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আছেন ফ্রান্সের এরিক মারে।

ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বেশ শক্তিশালী অবস্থানে বাংলাদেশের মেয়েরা। মনিকা-রিতুপর্ণাদের অবস্থান টেবিলে ১০৬, অন্যদিকে সিঙ্গাপুরের মেয়েদের অবস্থান ৪১ ধাপ পরে ১৪এ।

তবুও প্রতিপক্ষে প্রতি সম্মান রেখে সিঙ্গাপুরে যাওয়ার আগে দলটির শক্তির জায়গা নিয়ে বাংলাদেশের অধিনায়ক মারিয়া বলেছিলেন, ‘বিদেশি খেলোয়াড়রা অনেক শক্তিশালী হয়ে থাকে। ওই হিসেবে বিদেশি মানে অন্য দেশের প্লেয়াররা, যেখানে ওদের প্লেয়ার প্রবাসী আছে, শক্তিশালী তো হবেই। আমরা ধরে নিচ্ছি ওরা অনেক শক্ত প্রতিপক্ষ। সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তাদের সাথে লড়াই করার জন্য।’

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে ডিসেম্বরের ১ তারিখ, বিশান স্টেডিয়ামে যেখানে কোনো দর্শক থাকতে পারবে না। ক্লোজডোর ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। দ্বিতীয় ম্যাচটি হবে ৫ ডিসেম্বর। এ ম্যাচটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এ ম্যাচটিও বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হবে।

বিষয়:ফিফা ফ্রান্স বাফুফে বাংলাদেশ মারে সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…