জনপদ

ময়মনসিংহে বিপুল পরিমাণ বাঁশের লাঠিসহ নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা গ্রেফতার

ময়মনসিংহে বিপুল পরিমাণ বাঁশের লাঠিসহ নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে সাইদুল ইসলাম (৪২) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বিপুলসংখ্যক বাঁশের লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।

রোববার ২৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুতীরপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের দাবি, উদ্ধার করা লাঠিসোঁটা ব্যবহার করে মশালমিছিল, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তার সাইদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:গৌরীপুর থানা ময়মনসিংহ যুবলীগের নেতা গ্রেফতার সাইদুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…