চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর ১৫-২০ রান করতে না পারার আক্ষেপ জ্যোতির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওভারেই উইকেট হারালেও দারুণ এগোচ্ছিল বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে নেন টপঅর্ডারের শামিমা সুলতানা ও সোবহানা মোস্তারি। পাওয়ার প্লেতে ভরসার সূচনা পায় নিগার সুলতানা জ্যোতির দল। শেষপর্যন্ত অবশ্য রানচাকা সমানতালে থাকেনি। অল্প পুঁজির মাশুল গুণে লঙ্কাদের বিপক্ষে হেরেছে টিম টাইগ্রেস। ম্যাচের পর তাই ব্যাটিংয়ের দায়ই খুঁজলেন অধিনায়ক জ্যোতি।

‘পাওয়ার প্লেতে আমরা দুর্দান্ত ব্যাটিং করলেও ছয় ওভারের পরে তেমন কোনো বাউন্ডারি মারতে পারিনি, যা আমাদের ভুগিয়েছে। পরের ম্যাচে লক্ষ্য থাকবে ব্যাটিংয়ে ব্যর্থতা কাটানোর। পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের ব্যাটিংটাই আমাদের লক্ষ্য থাকবে। আরও বেশি বাউন্ডারি মারার ব্যাপারে কাজ করতে হবে।’

রোববার রাতে কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে ২০ ওভারে ১২৬ রান তুলতে পারে বাংলাদেশ। ১০ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তোলে শ্রীলঙ্কার মেয়েরা। এই পরাজয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা ১৩ হার দেখল টাইগ্রেস দল।

জ্যোতির মতে, আর ১৫ থেকে ২০ রান বেশি করতে পারলে ফলাফলটা অন্যরকম হতে পারত, ‘শেষ পাঁচ ওভারে আমরা স্কোরবোর্ডে ১৫-২০ রান যোগ করেছিলাম, বিপরীতে অনেক উইকেট হারাতে হয়েছে। ব্যাটিংয়ে আমরা ১৫-২০ রান কম করেছি। যদি ১৪০ প্লাস করতে পারতাম, ফলাফলটা ভিন্ন হতে পারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে তুলতে হবে।’

অনূর্ধ্ব-১৯ দল থেকে বিশ্বকাপে ডাক পেয়েছেন পেসার মারুফা আক্তার। লঙ্কানদের হারানো ৩ উইকেটই নিয়েছেন তিনি, ৪ ওভারে ২৩ রান খরচে। ১৮ বর্ষী পেসারকে নিয়ে জ্যোতি বললেন, ‘মারুফা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে সবেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং প্রতিভা দেখিয়েছে। এটা দলের জন্য দারুণ ব্যাপার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিবাংলাদেশমারুফালিড স্পোর্টসশ্রীলঙ্কাহারশিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT