পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশের আওতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও।
বুধবার (১৮ নভেম্বর) সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের এ আদেশের ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






