চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের হাতছানি, রিপনের অভিষেক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতেছে টিম টাইগার্স। শুক্রবার শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ আছে বাংলাদেশের। তরুণ পেসার রিপন মন্ডলকে অভিষেকের করিয়ে নামতে পারে লিটন দাসের দল।

সেন্ট ভিনসেন্টের কিংসটন আর্নস ভ্যালে গ্রাউন্ডে তৃতীয় শেষ ম্যাচে নামবে দুদল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

ইমার্জিং কাপে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন ২১ বর্ষী রিপন মন্ডল। ৫.২৮ ইকোনোমিতে ৪ ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন এ পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচের সেরা একাদশে জায়গা পাননি ডানহাতি পেসার। তবে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে দেখা যেতে পারে গাইবান্ধার এ খেলোয়াড়কে।

সিরিজ জয়ের পর অর্ন্তবর্তী অধিনায়ক লিটন দাস অবশ্য সব কৃতিত্ব দিয়েছিলেন শামিম হোসেন পাটোয়ারি ও বোলারদের। ‘আমি যখন প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম, তখন এটা সত্যিই কঠিন উইকেটের মতো লাগছিল। অবশ্যই শামীমকে কৃতিত্ব দিতে হয়, সে যেভাবে খেলেছে, তার খেলায় পার্থক্য ছিল। এছাড়াও পুরো কৃতিত্ব বোলারদের। সব বোলারই ভালো করেছে। আমি যাদের হাতে বল দিয়েছি, তারা ঘুরে দাঁড়িয়ে উইকেট তুলে নিয়েছে।’

৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ঘরের মাটিতে সংক্ষিপ্ত সংস্করণে তাদের হারিয়েছিল টিম টাইগার্স। পাশাপাশি ২০২২ সালের পর দেশের বাইরে জেতা প্রথম টি-টুয়েন্টি সিরিজও এটি। প্রথম ম্যাচে ৭ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২৭ রানে জিতে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশরিপনলিটনলিড স্পোর্টসশামিমসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT