চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সেন্ট কিটসে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, বিপক্ষ দলের ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ সমতায় শেষ করার পর ওয়ানডে সিরিজে দারুণ লড়াইয়ের আশা ছিল। সাদা বলের সিরিজে নেমে অবশ্য প্রথম দুই ওয়ানডেতে পাত্তা পায়নি মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাতে নামছে টিম টাইগার্স। সফরকারীদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। খেলা শুরু বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম ম্যাচে ৫ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শাই হোপের স্বাগতিক উইন্ডিজ।

বাংলাদেশ দলে একমাত্র ধারাবাহিক পারফরম্যান্স অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। প্রথম ম্যাচে অপরাজিত ফিফটির পর দ্বিতীয় ম্যাচেও খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ৬২ রান করেন ৩৮ বর্ষী তারকা। হোয়াইটওয়াশ এড়াতে তার কাছে বড় রান আশা বাংলাদেশের।

Banglabid

দ্বিতীয় ওয়ানডেতে অষ্টম উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন রিয়াদ ও তানজিম সাকিব। ৯২ রানের জুটি ভাঙে মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৮৪ রানের জুটির রেকর্ড। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে জুটিটি গড়েছিলেন মিঠুন-সাইফউদ্দিন।

দ্বিতীয় ম্যাচ শেষে অবশ্য অধিনায়ক মিরাজ ব্যাটারদের দোষ দেখেছিলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করিনি। ছিল না বড় কোনো জুটি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে, কিন্তু ভুলটা আমাদেরই (ব্যাটারদের)।’

মিরাজ সিরিজ হারার দিনে বলেছিলেন, ‘সিলসরা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান ওঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল। প্রথম দশ ওভারে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার-রানা। এ উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরাজরানারিয়াদলিড স্পোর্টসসাকিবহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT