শুক্রবার গড়িয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অ্যান্টিগা টেস্ট। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পঞ্চম দিনে ম্যাচের ফল এসেছে। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সিরিজের প্রথম টেস্টের সবকিছু।
১১.০০
অর্ন্তবর্তীকালীন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই হেরেছেন। হারের পর বাংলাদেশের অধিনায়ক বলেছেন তারা ভালো ব্যাটিং করেননি।
১০.৩০
ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজে বড় ব্যবধানে হার দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। সফর থেকে ফিরে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।
৯.০০
প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আরও দুর্বল ব্যাটিং করেছে টিম টাইগার্স।
৮.৫০
সংক্ষিপ্ত স্কোর (পঞ্চম দিন, ম্যাচ শেষ)
টস- বাংলাদেশ
ফল- ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস-৪৫০/৯ ডিক্লে. (১৪৪.১)
জাস্টিন গ্রেভস-১১৫*, মিকাইল লুইস-৯৭, অ্যালিক অ্যাথানজে-৯০
হাসান মাহমুদ-৩/৮৭, তাসকিন আহমেদ-২/৭৬
বাংলাদেশ প্রথম ইনিংস-২৬৯/৯ ডিক্লে. (৯৮)
মুমিনুল হক-৫০, জাকের আলী-৫৩
আলঝারি জোসেফ-৩/৬৯, জাস্টিন গ্রেভস-২/৩৪
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস-১৫২/১০ (৪৬.১)
অ্যালিক আথানাজে-৪২, ক্রেইগ ব্র্যাথওয়েট-২৩
তাসকিন আহমেদ-৬/৬৪, মেহেদী হাসান মিরাজ-২/৩১
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-১৩২ (৩৮) (লক্ষ্য ৩৩৪)
মেহেদী হাসান মিরাজ-৪৫, জাকের আলী-৩১
কেমার রোচ-৩/২০, জাডেন সিলেস-৩/৪৫, আলঝারি জোসেফ-২/৩২
৮.৪০
রিটায়ার্ড হার্ট শরিফুল, বাংলাদেশের হার
শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আগের ওভারে আলঝারি জোসেফের বল লাগে তার কাঁধে। জাডেন সিলেসের ওভার শেষ হওয়ার পর মেডিকেল টিম মাঠে আসে। পরে বাংলাদেশ আর না খেলার সিদ্ধান্ত নিলে ২০১ রানের জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
৮.৩০
জাকের আলীও বিদায় নিলেন
আলঝারি জোসেফের দ্বিতীয় শিকার হয়েছেন উইকেটকিপার ব্যাটার আলঝারি জোসেফ। দেখেশুনে সাবধানী খেলতে গিয়েও কাজ হয়নি, পড়েছেন লেগ বিফোরের ফাঁদে। তার থেকে এসেছে ৩১ রানের ইনিংস।
৮.১০
শুরুতে হাসানের বিদায়
পঞ্চম দিনের শুরুতেই বিদায় নিয়েছেন পেসার হাসান মাহমুদ। খেলা শুরুর দ্বিতীয় ওভারে বলে আসেন আলঝারি জোসেফ। ওভারের শেষ বলে উইকেটকিপার ডি সিলভার গ্লাভসে ধরা পড়েন তিনি, করেন ০ রান।
৩.৩২
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
টস– বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস-৪৫০/৯ ডিক্লে. (১৪৪.১)
জাস্টিন গ্রেভস-১১৫*, মিকাইল লুইস-৯৭, অ্যালিক অ্যাথানজে-৯০
হাসান মাহমুদ-৩/৮৭, তাসকিন আহমেদ-২/৭৬
বাংলাদেশ প্রথম ইনিংস-২৬৯/৯ ডিক্লে. (৯৮)
মুমিনুল হক-৫০, জাকের আলী-৫৩
আলঝারি জোসেফ-৩/৬৯, জাস্টিন গ্রেভস-২/৩৪
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস-১৫২/১০ (৪৬.১)
অ্যালিক আথানাজে-৪২, ক্রেইগ ব্র্যাথওয়েট-২৩
তাসকিন আহমেদ-৬/৬৪, মেহেদী হাসান মিরাজ-২/৩১
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-১০৯/৭ (৩১) (লক্ষ্য ৩৩৪)
মেহেদী হাসান মিরাজ–৪৫, লিটন দাস-২২
কেমার রোচ-৩/২০, জাডেন সিলেস-৩/৩১
৩.৩০
বাংলাদেশের দরকার ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে তাসকিন-ঝলকের পর ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হারের মুখে বাংলাদেশ। আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে সফরকারীরা ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে জাকের আলী ১৫ রানে অপরাজিত আছেন।
৩.১৫
একশ পেরোতেই ৭ উইকেট হারাল বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টে হারের মুখে বাংলাদেশ। ১০৮ রানে পড়েছে ৭ উইকেট। মেহেদী হাসান মিরাজের (৪৫) পর আউট হয়ে সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলাম (৪)।
২.১০
পুল করতে গিয়ে ধরা পড়লেন লিটন
আবারও শামার জোসেফের বলে আউট হলেন লিটন দাস। বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ১৮ বলে ২২ রান করে ফিরেছেন লিটন।
১.৪০
দুইবার জীবন পেয়ে সাজঘরে মুমিনুল
আগের ওভারে দুইবার ক্যাচ তুলে বেঁচে যান মুমিনুল হক। এবার কেমার রোচের অবিশ্বাস্য ফিরতি ক্যাচে ফিরতে হল তাকে। ২৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের। আগে রোচের দ্বিতীয় শিকার হন শাহাদাত হোসেন দীপু। ২২ বলে ৪ রান করে ফিরেছেন জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে।
১.০০
জাকিরের পর জয় আউট
৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ ওভারে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। জাকির রানের খাতাই খুলতে পারেননি। জয় ফিরেছেন ৬ রান করে। রোচ ও সিলেস নিয়েছেন উইকেট।
১২.৪০
শুরুতেই ফিরলেন জাকির
৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই জাকির হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ। কেমার রোচের বলে বোল্ড হন বাঁহাতি ওপেনার।
১২.২২
তাসকিনের ৬ উইকেট, ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪
স্লোয়ারে বিভ্রান্ত হয়ে হাওয়ায় ভাসিয়ে খেললেন কেমার রোচ। মিড অফে উড়ন্ত ক্যাচ জমালেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদের ৬ উইকেট শিকারের দিনে ১৫২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের লক্ষ্য ৩৩৪ রানের।
১২.০০
দেড়শর আগে অষ্টম উইকেট হারাল উইন্ডিজ
উইকেট শিকারের উৎসবে মেতেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে গুটিয়ে দেয়ার পথে রয়েছে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ পেয়েছেন দ্বিতীয় সাফল্যের দেখা। সবশেষ অফস্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে জাকের আলীর হাতে ধরা পড়েছেন আলঝারি জোসেফ। দেড়শর আগে ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। অবশ্য লিড ৩২৫ রানের।
১১.৪৫
এবার তাইজুলের আঘাত
উইকেট শিকারের তালিকায় নাম লেখালেন তাইজুল ইসলাম। আগ্রাসী ব্যাটিং করতে থাকা জশুয়া ডি সিলভাকে সাজঘরে পাঠিয়েছেন বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের লিড ৩০৫ রানের।
১১.২৪
গ্রিভসের স্টাম্প উড়িয়ে দিলেন তাসকিন
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের পতন ঘটা ৬ উইকেটের ৪টিই নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। একশর আগে স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
১১.১৮
আথানাজেকে ফেরালেন মিরাজ
চতুর্থ উইকেট জুটি ভাঙার পর আরও এক সাফল্য পেল বাংলাদেশ। ৪২ রান করা অ্যালিক আথানাজেকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। একশর আগে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
১১.১০
তাসকিনের তৃতীয় শিকার হজ
শুরুতে দুই উইকেট পাওয়া তাসকিন আহমেদ তৃতীয় শিকারের দেখা পেয়েছেন। জুটি গড়ে তোলা কাভেম হজকে ফিরিয়েছে বাংলাদেশ পেসার। দ্বিতীয় ইনিংসে একশর আগে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫৮ কলে ১৫ রান করে ফিরেছেন হজ।
১০.০২
প্রথম সেশনে তিন সাফল্য
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের প্রথম সেশনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের লিড ২৪২ রানের। দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। একটি পেয়েছেন শরিফুল ইসলাম। কাভেম হজ ১০ ও অ্যালিক আথানাজে ১৬ রানে অপরাজিত আছেন। ১৪ রানে এ ব্যাটারের ক্যাচ ছাড়েন মুমিুনল হক।
৯.০৫
শরিফুলের আঘাত
তাসকিন আহমেদের দুই সাফল্যের পর আঘাত হেনেছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে। ২৩ রান করে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন স্বাগতিক ওপেনার। দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়েছে উইন্ডিজ।
৮.৫৭
তাসকিনেই দ্বিতীয় সাফল্য
দ্বিতীয় ইনিংসে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারানো উইন্ডিজকে জোড়া ধাক্কা দিয়েছেন তাসকিন আহমেদ। লুইসের পর ৩ রান করা ক্যাচি কার্টিকে জয়ের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার। স্বাগতিকরা ১১ ওভারে ২ উইকেটে ৩৯ রান।
৮.২৯
লুইসকে ফেরালেন তাসকিন
১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারিয়েছে উইন্ডিজ। মিকাইল লুইসকে ৮ রানে লিটনের ক্যাচ বানিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮.০০
বাংলাদেশের ইনিংস ঘোষণা
তৃতীয় দিনের ৯ উইকেটে ২৬৯ রানেই প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালে সরাসরি ব্যাটে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ, তারা প্রথম ইনিংস ৪৫০/৯তে ডিক্লেয়ার করেছিল। স্বাগতিকরা ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেছে।
৩.১২
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
টস- বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস-৪৫০/৯ ডিক্লে. (১৪৪.১)
জাস্টিন গ্রেভস-১১৫*, মিকাইল লুইস-৯৭, অ্যালিক অ্যাথানজে-৯০
হাসান মাহমুদ-৩/৮৭, তাসকিন আহমেদ-২/৭৬
বাংলাদেশ প্রথম ইনিংস-২৬৯/৯ (৯৮)
মুমিনুল হক-৫০, জাকের আলী-৫৩
আলঝারি জোসেফ-৩/৬৯, জাস্টিন গ্রেভস-২/৩৪
৩.১০
ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে করেছে ২৬৯ রান। তৃতীয় দিনের খেলা শেষে তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন। জাকের আলীর ফিফটিতে ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ। কিপার-ব্যাটার করেছেন ৫৩ রান। ক্যারিবীয় পেসার আলঝারি জোসেফ নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট।
২.০৮
জাকের-তাইজুলের জুটিতে ৫০
ফলো-অন এড়ানোর লড়াইয়ে জাকের আলি ও তাইজুল ইসলাম গড়েছেন ৫০ রানের জুটি। মেহেদী হাসান মিরাজ আউট হওয়ার পর সপ্তম উইকেট জুটিতে এসেছে প্রতিরোধ।
১.১১
সাজঘরে মিরাজ, ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ
চা-বিরতি থেকে ফিরেই আউট হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আলঝারি জোসেফের বাউন্সারে ক্যাচ তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। ১৬৯ রানে ৬ উইকেট নেই সফরকারীদের।
১২.৪৫
চা-পানের বিরতি
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫ রান। সবশেষ লিটন দাস ফিরে গেছেন ৪০ রানের ইনিংস খেলে। দ্বিতীয় সেশনে বাংলাদেশের উইকেট পড়েছে দুটি। প্রথম সেশনে হারায় এক উইকেট।
মেহেদী হাসান মিরাজ ২২ ও জাকের আলী ৫ রানে অপরাজিত আছেন। আগেরদিন ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল সফরকারীরা।
১২.১০
চা-বিরতির আগে লিটনকে হারাল বাংলাদেশ
পুল করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল আঘাত হানল স্টাম্পে। দারুণ খেলতে থাকা লিটন দাস শিকার হলেন শামার জোসেফের। দেড়শর আগে ৫ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ। ৭৬ বলে ৪০ রান করেছেন লিটন।
১১.১০
ফিফটি ছুঁয়ে সাজঘরে ফিরে গেছেন মুমিনুল হক। ১১৬ বলে ৫০ রান করে সিলেসের বলে হয়েছেন এলবিডব্লিউ। ভেঙেছে লিটন দাসের সঙ্গে ৬২ রানের জুটি।
১০.০৫
বিরতির আগে একশ পেরোলো বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের বিরতিতে যাওয়ার আগে একশ পেরিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে মেহেদী হাসান মিরাজের দল। ৪৫ ওভার ব্যাটিং করেছে সফরকারীরা। আগেরদিন ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল টিম টাইগার্স। তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নেন কেমার রোচ। ৯৮ বলে ৩৮ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। ৩৮ বলে ২১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছেন লিটন দাস।
৮.৫৮
স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন শাহাদাত
তৃতীয় দিনের প্রথম ঘণ্টার বিরতির ঠিক আগে কেমার রোচের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন শাহাদাত হোসেন দীপু। ৭১ বলে করেছেন ১৮ রান। তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৪৫ রান। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান। ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সফরকারীরা।
৮.৩৮
প্রতিরোধ গড়ার চেষ্টায় বাংলাদেশ
তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। মুমিনুল হক ও শাহাদাত হোসেন থিতু হয়েছেন ২২ গজে। ৪৩ রানে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান।
৮.০২
তৃতীয় দিনের ব্যাটিং শুরু করলেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু।
৩.১৭
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
টস- বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস-৪৫০/৯ ডিক্লে. (১৪৪.১)
জাস্টিন গ্রেভস-১১৫*, মিকাইল লুইস-৯৭, অ্যালিক অ্যাথানজে-৯০
হাসান মাহমুদ-৩/৮৭, তাসকিন আহমেদ-২/৭৬
বাংলাদেশ প্রথম ইনিংস-৪০/২ (২০)
মুমিনুল হক-৭*, শাহাদাত হোসেন দিপু-১০*
আলঝারি জোসেফ-১/২, জাডেন সিলেন-১/১৫
৩.১৫
দিন শেষে
ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। মুমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন দীপু ১০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। জাকিরের পর আউট হয়েছেন তার ওপেনিং পার্টনার জয়।
২.৩২
সিলেসের বলে বোল্ড জাকির
ভালোই শুরু করেছিলেন জাকির হাসান। জাডেন সিলেসের বলে ইনসাইড এজ থেকে বোল্ড হয়ে ফিরতে হল তাকে। করেছেন ৩ চারে ১৫ রান।
২.২৫
বাংলাদেশের সতর্ক শুরু
৯ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১২ রান। সৌভাগ্যবান মাহমুদুল হাসান জয়। স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তালুবন্দি করতে পারেননি ফিল্ডার। জয় ৫ ও জাকির হাসান ৭ রানে অপরাজিত আছেন।
১.৩৫
৪৫০ ছুঁয়ে থামল উইন্ডিজ
৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগেরদিন ৫ উইকেটে ২৫০ থেকে ৪ উইকেট হারিয়ে আরও দুইশ রান যোগ করে স্বাগতিক দল। প্রথম তিন ওভারে ২ উইকেট হারিয়েছিল তারা। সেখান থেকে অষ্টম উইকেটের রেকর্ড জুটিতে দুই সেশন পার করে। ১৪৪.১ ওভার দীর্ঘ হয়েছে ইনিংস।
জাস্টিন গ্রিভস ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। হাসান মাহমুদ ৩টি, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন।
০১.২৮
সিলেসকে ফেরালেন মিরাজ
নবম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান মিরাজের বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন জাডেন সিলেস। আউট হওয়ার আগে করেন ১৮ রান।
১২.৪০
গ্রিভসের দুর্দান্ত শতক
কেমার রোচ ফিফটির দুয়ারে থেকে আউট হলেও দুর্দান্ত শতক তুলে নিয়েছেন জাস্টিন গ্রিভস। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে তিনঅঙ্কের দেখা পেলেন ওয়েস্ট ইন্ডিজের পেস-অলরাউন্ডার। বিপদের সময় দলের হাল ধরে টেলের ব্যাটারদের সঙ্গে লড়ে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে।
১২.৩০
হাসানই ভাঙলেন রেকর্ড জুটি
বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ। এরইমধ্যে দুজনে মিলে যোগ করেছেন ১৪০ রান। রোচকে ফিরিয়ে হাসান মাহমুদ ভেঙেছেন জুটি। ২০০১ সালের ঢাকা টেস্টে ২৫৯ রানে সপ্তম উইকেট পতনের পর ১০৮ রানের জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের হিথ স্ট্রিক ও ট্রাভিস ফ্রেন্ড।
১২.২১
৪০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট জুটির প্রতিরোধ ভাঙতে পারছে না বাংলাদেশ। চারশ পেরিয়ে গেছে ক্যারিবীয়দের সংগ্রহ। সেঞ্চুরির দুয়ারে রয়েছেন গ্রিভস। ফিফটির পথে রোচ।
১১.৫০
বৃষ্টির হানা
অ্যান্টিগা টেস্টে হানা দিয়েছে বৃষ্টি। খেলা আপাতত বন্ধ আছে। ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথমদিন ৫ উইকেটে ২৫০ রান তুলেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনে ৩ ওভারে ২ উইকেট হারালেও গ্রিভস ও রোচের প্রতিরোধে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল।
১১.৩০
টেস্ট অভিষেকের বছরে বাংলাদেশের সেরা হাসান
টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর ৮ টেস্টের ১৩ ইনিংসে তরুণ ডানহাতি পেসারের শিকার ২৫ উইকেট। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব।
১০.২২
অষ্টম উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের ১০০
৩ ওভারে ২ উইকেট হারিয়ে সকালে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বীরত্ব দেখিয়ে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে গেছেন গ্রিভস ও রোচ। শুরুর ঝলকের পর বাকি সময়টা কেবল উইকেটের খোঁজেই কাটছে বাংলাদেশের। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে এসেছে ১০০ রান। জাস্টিন গ্রিভস ৭৮ ও কেমার রোচ ২৭ রানে অপরাজিত আছেন।
১০.০২
দুর্দান্ত শুরুর পর আক্ষেপে শেষ প্রথম সেশন
অভাবনীয় শুরু করেছিল বাংলাদেশ। জোড়া উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় দিনের সকালে গুঁড়িয়ে দেয়ার আভাস জাগিয়েছিলেন হাসান মাহমুদ। শুরুর ঝলকের পর বাকি সময়টা কেবল উইকেটের খোঁজেই কেটেছে বাংলাদেশের। সাফল্য আর ধরা দেয়নি। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে এসেছে ৭৫ রান। ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান বোর্ডে জমা রেখে প্রথম সেশনের বিরতিতে গেছেন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ।
৯.৪০
পঞ্চাশ পেরিয়ে অষ্টম উইকেট জুটি
জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ব্যাটে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের সকালে হাসান মাহমুদ দ্রুত ২ উইকেট এনে দিলেও বাকিরা সুযোগ কাজে লাগাতে পারেনি। গ্রিভস পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। জুটিও পেরিয়েছে ফিফটির পথ।
৯.২৭
৩০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ
শুরুতে ২ উইকেট হারালেও চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট হারিয়ে পেরিয়েছে তিনশ রানের গণ্ডি। কেমার রোচ ও জাস্টিন গ্রেভসের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে এসেছে ৪১ রান।
৯.০০
প্রথম ঘণ্টায় দুই উইকেট
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন হাসান মাহমুদ। দ্রুত ২ উইকেট তুলে নিলেও অন্যরা নিষ্প্রভ। কেমার রোচ ও জাস্টিন গ্রেভস জুটি জমিয়ে তুলেছেন। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে এসেছে ২৫ রান। তিনশর দিকে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ।
৮.১৫
হাসানের জোড়া সাফল্য
হাসান মাহমুদের অসাধারণ ডেলিভারিতে সাজঘরে ফিরে গেছেন আলঝারি জোসেফ। ব্যাকওয়াট পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন জাকির হাসান।
৮.০৭
দিনের শুরুতেই সাফল্য বাংলাদেশের। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ জশুয়া ডি সিলভা। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না ক্যারিবীয় ব্যাটার। ফিরলেন ১৪ রান করে।
৮.০১
দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে উইকেটশূন্য থেকেছেন হাসান মাহমুদ
৩.২৫
সংক্ষিপ্ত স্কোর
টস- বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ-২৫০/৫ (৮৪)
মিকাইলে লুইস-৯৭, অ্যালিক অ্যাথনজে-৯০
তাসকিন আহমেদ-২/৪৬, মেহেদী হাসান মিরাজ-১/৪৭
২.৪৫
সেঞ্চুরি পাননি অ্যাথানজেও
লুইসের সাথে ১৪০ রানের জুটি গড়া অ্যালিক অ্যাথানজেও সেঞ্চুরি পাননি। নার্ভাস নাইনটিজের ফাঁদে আউট হয়েছেন বাঁহাতি ব্যাটার। ৯৭ রানে লুইস আউট হওয়ার পর তাইজুলের বলে অ্যাথানজে আউট হয়েছেন ৯০ রানে। তার ইনিংসে ১০ চার ও একটি ছক্কার মার।
২.৩০
সেঞ্চুরি পাননি লুইস
৯০ রানের সময় মিরাজের ভুলে জীবন পান মিকাইলে লুইস। সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিতে পারেননি ওপেনার। ৯৭ রানে মিরাজের বলেই কাটা পড়েছেন। ২১৮ বলের ধৈর্যশীল ইনিংস থামে, তৃতীয় সেশনে প্রথম সাফল্য পায় বাংলাদেশ।
২.০৫
চতুর্থ উইকেটে শতরানের জুটি
চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েছেন লুইস ও অ্যাথানজে। দুই ব্যাটারের দারুণ জুটি এসেছে ১৭৭ বল খেলে। জুটিতে অ্যাথানজে ৫৯ এবং লুইস ৩৮ রান করেছেন। এর আগে তাইজুলের বলে স্লিপে লুইসের ক্যাচ ছাড়েন মিরাজ।
২.০০
অ্যাথানজের ফিফটি
লুইসের পর ফিফটি তুলে নিয়েছেন অ্যালিক অ্যাথানজে। ইনিংসে ৭টি চারের মার, কোনো ছক্কা নেই। তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।
১.৫৫
ব্যর্থ প্রথম রিভিউ
৬৫তম ওভারে এসে প্রথমবার রিভিউ নেয় বাংলাদেশ। ৯০ রানে থাকা লুইসের ক্যাচের আবেদন করলে আম্পায়ার নীতিন মেনন সাড়া দেননি। রিভিউ নিয়ে দেখা যায় ব্যাট মাটিতে লেগেছে, নষ্ট হয় প্রথম রিভিউ।
১.৫০
৯০-এ থাকা লুইস পেলেন জীবন
৯০ রানে থাকা মিকাইলে লুইসের ক্যাচ হাতছাড়া করেছেন স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজ। তাইজুলের বলে খেলতে গিয়ে ক্যাচ দেন লুইস, তালুর মধ্যে পড়লেও সেটি বন্দি করতে পারেননি অধিনায়ক মিরাজ। দীর্ঘসময় পর একটি সুযোগ আসলেও হাতছাড়া হয় বাংলাদেশের।
১.৩০
ওয়েস্ট ইন্ডিজের দেশড় পার
চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েছেন ওপেনার মিকাইলে লুইস ও অ্যালিক অ্যাথানজে। জুটিতে দেড়শ রান পার করেছে ওয়েস্ট ইন্ডিজ। জুটি পথে আগেই ফিফটি পার করেছেন দুই ব্যাটার। সেঞ্চুরির কাছাকাছি আছেন লুইস।
১২.৪০
৫০ ওভারে ১৩ মেডেন
টসে জিতে আগে বল করা বাংলাদেশ দুর্দান্ত করছে। প্রথম ৫০ ওভারে পাঁচ বোলার হাসান, শরিফুল, তাসকিন, তাইজুল ও মিরাজ মিলে ১৩ ওভার মেডেন নিয়েছেন। দুই পেসার হাসান ও শরিফুল দুপ্রান্ত থেকে মেডেন দিয়ে ইনিংস শুরু করেন। পরে ধারাবাহিকতা ধরে রাখেন অপর বোলাররা।
১২.৩০
দুইয়ের বেশি বাড়ল না রানরেট
৫০ ওভারের বেশি খেলে ফেলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রানরেট দুইয়ের বেশি ওঠাতে পারেননি ব্যাটাররা। শুরুর ওভার থেকে চেপে ধরা বাংলাদেশ বোলারদের ওপর ছড়ি ঘোরাতে পারেননি লুইস বা হজরা। অবশ্য বোলাররা চেপে ধরলেও উইকেট নিতে পারেনি। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছে না হাসান-মিরাজরা।
১১.৩৫
মিরাজের বলে রানআউটে কাটা হজ
মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ওভারে রানআউটে কাটা পড়েছেন কেভাম হজ। মিরাজের বলে ফাইন লেগে ঠেলে দিয়ে এক রান নেয়ার পর দ্বিতীয় রানের জন্য ছুটছিলেন তিনি। তাকে ফেরত পাঠান লুইস, তার আগেই তাইজুলের থ্রোতে রানআউট করেন লিটন দাস। হজের থেকে আসে ২৫ রান।
১১.৩০
মিরাজ এলেন অবশেষে
প্রথম সেশনের প্রায় দুই ঘণ্টা পর অধিনায়ক মিরাজ প্রথমবার স্পিনার তাইজুল ইসলামকে আনেন। এর পরের ওভারে মধ্যাহ্ন বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেও দেখা যায়নি অফস্পিনারকে বল করতে। অবশেষে ৩৫ ওভার পর বলে আসেন মিরাজ।
১১.২০
তৃতীয় উইকেটে ফিফটির জুটি
প্রথম দুই উইকেট দ্রুত তুলে নেয়ার পর তৃতীয় উইকেটে জমেছেন লুইস ও কেভাম হজ। দুই ব্যাটার করেছেন ফিফটির জুটি। হজের ২০ ও লুইসের ২৯ রানের ইনিংস।
১১.১৭
ওপেনার লুইসের ফিফটি
বোলারদের চেপে ধরার পরও রান করে চলেছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার মিকাইলে লুইস। ৩২তম ওভারে তাসকিন আহমেদকে বাউন্ডারি মেরে ফিফটি তুলে নেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
১০.৪০
নাহিদ রানা কোথায়?
হাসান নামের এক পাকিস্তানি সমর্থক লিখেছেন- ‘আমি পাকিস্তানের একজন সমর্থক, কিন্তু নাহিদ রানার ভক্ত হয়ে গেছি। সে আজ কোথায়?’
তথ্য, টাইগার পেসার একাদশের বাইরে আছেন।
১০.০৫
প্রথম সেশন বাংলাদেশের
অ্যান্টিগায় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ। দুপাশ থেকে দুই পেসার মেডেন ওভার দিয়ে ইনিংস শুরু করেন। মন্থর গতির রানরেটে পরপর দুই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। স্বাগতিকরা রানও বেশি তুলতে পারেননি, ২ উইকেট হারিয়ে ২৩ ওভারে তারা তুলেছে ৫০ রান।
১০.০০
দুই ঘণ্টা পর বলে তাইজুল
তিন পেসারের আধিক্যে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পাওয়া গেল বাঁহাতি স্পিনারকে। ২২ ওভার ও ২ ঘণ্টা পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলে আনেন তাইজুলকে। এক ওভার পর মধ্যাহ্ন বিরতিতে যায় দুদল।
৯.৫০
কোনরকমে দুইয়ের উপরে রানরেট
বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ চেপে ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। ২০ ওভার শেষে স্বাগতিকরা রান তুলেছে ৪২, কোনরকমে দুইয়ের উপরে চলছে তাদের রানরেট। ২ উইকেট হারিয়েছে দলটি।
৯.২৮
তাসকিনে ফিরে গেলেন কার্টি
আগের ওভারে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট সাজঘরে ফেরার পর ব্যাটে নামেন কেসি কার্টি। শরিফুলের ওভারে ঠিকঠাক টিকে গেলেও পরের ওভারে তাসকিনের বলে ক্যাচ আউট হয়েছেন। শর্টে দাঁড়ানো হাসান মাহমুদ ক্যাচ নেন কোনো রান যোগ করার আগেই।
৯.১১
তাসকিনে প্রথম সাফল্য বাংলাদেশের
পানি পানের বিরতির পর প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। ডানহাতি তাসকিন আহমেদের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি, তবে আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। করেছেন ৩৮ বলে ৪ রান।
৮.৫৫
নখদন্তহীন ব্যাটিং, দুর্দান্ত বোলিং
হাসান মাহমুদ, শরিফুল ইসলাম বা তাসকিন আহমেদদের সামনে নখদন্তহীন ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। দুই মেডেন ওভার দিয়ে ইনিংস শুরুর পর ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস খুব একটা সুবিধা করতে পারেননি। ১০ ওভারে দুই ওপেনার রান নিতে পেরেছেন মাত্র ২২, বাউন্ডারি মেরেছেন সবে দুটি।
৮.৩০
সর্বাধিক উইকেটের অপেক্ষায় হাসান
বাংলাদেশের বোলারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড সাবেক পেসার শাহাদাত হোসেনের দখলে। আর একটি উইকেট পেলে একবছরে বাংলাদেশের বোলার হিসেবে সর্বাধিক টেস্ট উইকেট নেয়ার রেকর্ড গড়বেন হাসান মাহমুদ। ২০০৮ সালে শাহাদাত একবছরে ২৩টি উইকেট নিয়েছিলেন, এপর্যন্ত চলতি বছরে হাসানও নিয়েছেন ২৩ উইকেট।
৮.১০
মেডেন ওভার দিয়ে শুরু
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচে মেডেন ওভার দিয়ে শুরু করেছেন পেসার হাসান মাহমুদ। ডানহাতি পেসারের বলে কোনরকম সুবিধা করতে পারেননি স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। হাসানের পর বাঁহাতি পেসার শরিফুল ইসলামও মেডেন ওভার দিয়ে শুরু করেছেন।
৭.৩৯
স্বাগতিকরা যেখানে পাঁচ পেসারে একাদশ সাজিয়েছে, সফরকারীদের একাদশে সেখানে পেসার সংখ্যা ৩ জন।
৭.৩২
টস
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ।
৫.৩৭
‘১৪’
টাইগারদের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের।
৫.৩২
মিরাজের ‘৫০’
অষ্টম টাইগার হিসেবে ৫০তম টেস্ট খেলতে নামছেন ২৭ বর্ষী অফস্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
৩.৩২
চার পেসার, সঙ্গে একজন পেস বোলিং অলরাউন্ডার
৩.২৩
আগের রেকর্ড খুব বেশি পক্ষে নেই মেহেদী হাসান মিরাজদের।
৩.১২
এসব প্রাপ্তির ম্যাচ স্মরণীয় করে রাখতে চান ২৭ বর্ষী মিরাজ।
৩.০৩
ডেভিড হেম্পের জায়গায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।
২.৫২
বাংলাদেশের সঙ্গে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং একটি সিরিজ হবে, আশা স্বাগতিক কোচ আন্দ্রে কোলের।
২.৩৩
অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হ্যাটট্রিক করে দেখিয়েছেন ঝলক।
২.০৭
স্বস্তির দিক, রান পেয়েছেন মিডল অর্ডারের দুজন।
১.৩৭
দুই টেস্টের জন্য ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
১.১২
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গ্রোয়েন চোটের কারণে বাদ পড়েছেন।
১.০২
ওয়ানডে সিরিজের দলে যারা ছিলেন তারা যোগ দেবেন দুবাই থেকে।
১২.৫২
মুশফিকুর রহিমের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১২.৪৩
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে ফেরানো হয়েছে।








