বাংলাদেশের বিপক্ষে ৫ পেসার রেখে একাদশ ঘোষণা উইন্ডিজের

উইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, একজন অধিনায়ক দলের পরিকল্পনা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার আগেরদিন একাদশ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন-পুরনোদের মিশেলে গড়া দলে চার পেসার, সঙ্গে একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে স্বাগতিকদের একাদশ সেজেছে।
অ্যান্টিগায় শুক্রবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর।
বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর আগে ঘরের মাঠে খেলা দুই টেস্টে জয় পেয়েছিল উইন্ডিজ। এরপর ঘরের মাঠে টেস্ট জয়ের দেখা পায়নি ক্যারিবীয় দলটি। শেষ ১৫ ম্যাচে উইন্ডিজের জয় মাত্র দুই টেস্টে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা চাইছে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে।
অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলঝারি জোসেফ, জাডেন সিলেস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), অলিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলঝারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ ও জাডেন সিলেস।





