আমরা ভালো ব্যাটিং করিনি: মিরাজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং প্রস্তুতিতে, মাঠে খেলায় মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারত সিরিজে ধবলধোলাই হওয়ার পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা বলেছিলেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্তর্বর্তী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নিয়ে হেরেছেন। হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ভালো ব্যাটিং করেননি।
‘আমার মনে হয় আমরা সত্যিই ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও সাত উইকেটের পতনের পর তারা একটি জুটি পেয়েছিল। এরপর সেখানেই আমরা হেরে যাই ম্যাচ। এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। মনে করি আমরা কয়েকটি ভুল করেছি, কিন্তু ম্যাচে তা ঘটতে পারে।’
‘আমরা আশা করি পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসব। আমরা জানি কী ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। আমাদের পেস আক্রমণ ভালো- তাসকিন, হাসান ও নাহিদ রানা ভালো বোলিং করেছেন। আমাদের কাছে তাইজুলও আছে যে প্রথম ইনিংসে সত্যিই ভালো বোলিং করেছে। তাদের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কিংস্টনে, ৩০ নভেম্বর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।






