বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেলতে নামলেন মেহেদী হাসান মিরাজ। মাইলফলকের ম্যাচে টাইগারদের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ২৭ বর্ষী অফস্পিন-অলরাউন্ডারের। অ্যান্টিগায় স্মরণীয় ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। স্বাগতিকরা যেখানে পাঁচ পেসারে একাদশ সাজিয়েছে, সফরকারীদের একাদশে সেখানে পেসার সংখ্যা ৩ জন। পেসে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম থাছেন।
উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), অলিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলঝারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ ও জাডেন সিলেস।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।







