চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজের পথে ১০ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়েছেন ১০ ক্রিকেটার। লন্ডন হয়ে লিটন-মুমিনুল-তাইজুলরা পৌঁছাবেন ক্যারিবিয়ানে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যারা ছিলেন তারা যোগ দেবেন দুবাই থেকে।

উইন্ডিজে বাংলাদেশ এবার খেলবে তিন সংস্করণের সিরিজ। ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু, ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে বাংলাদেশ।

সিরিজের আগে ১৫ নভেম্বর থেকে একটা চারদিনের প্রস্তুতি ম্যাচও আছে। ডিসেম্বরে ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, টুয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে।

চোটের কারণে টেস্ট সিরিজে থাকতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দল ঘোষণার আগেই ছিটকে যান মুশফিক। পরে সিরিজ থেকে ছিটকে যান শান্ত। তার বিকল্প হিসেবে কারো নাম ঘোষণা করেনি বিসিবি। টেস্টের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন দলকে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:  সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ সফরবাংলাদেশ টেস্ট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

মে ১৩, ২০২৬

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

মে ১৩, ২০২৬

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়, নতুন হিসাব দিল পেন্টাগন

মে ১৩, ২০২৬

এক দশক পর চীনের মুখোমুখি ট্রাম্প

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT