চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে দ্বিতীয় দিনে হাসান মুরাদের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান মুরাদ বল হাতে, হ্যাটট্রিক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমদিনের শেষ বিকেলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনে শুরুটা ভাসিয়ে নেয় বৃষ্টি। লম্বা বিরতির পর যতটুকু খেলা হয়েছে, আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হ্যাটট্রিক করে দেখিয়েছেন ঝলক। ম্যাচ ড্র হয়েছে।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে চার দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতায় দুদিনে নামিয়ে আনা হয়েছিল। প্রথমদিনে ব্যাটে নেমে ৭৩.২ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জবাবে ২৭.৪ ওভারে উইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুদল।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা হতাশ করলেও আলো ছড়িয়েছেন বোলাররা। লাল-সবুজদের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১.৪ ওভার বল করে ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পরপর তিন বলে নেয়া তার উইকেটগুলো যদিও টেল এন্ডারদের।

এর আগে উইকেট এনে দিয়ে দলকে সুবিধাজনক স্থানে পৌঁছান তিন পেসার। হাসান মাহমুদ ১৫ রানে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ ২১ রান দিয়ে পান ২ উইকেট। ১২ রানে ১ উইকেট নেন তাইজুল ইসলাম।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুদলের দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাতাসকিনব্র্যাথওয়েটকেলিড স্পোর্টসহাসান মুরাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT