চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে হেরে বাছাই শুরু বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা ভিয়েতনামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের কাছে শেখ মোরসালিনের দল হেরেছে ২-০ গোলে। ম্যাচে লাল-সবুজদের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা রাউল মিচেলের।

ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রথম থেকেই আক্রমণ করতে থাকে ভিয়েতনাম। দশম মিনিটে মিডফিল্ডার ফি হোনাংয়ের শট বারে লাগে, গোলবঞ্চিত হয় স্বাগতিক দল। চাপের পুরোটা সময় গোলবারে দুর্দান্ত কিছু বল ঠেকিয়েছেন বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

ম্যাচের ১৫ মিনিটে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিক দল। ফরোয়ার্ড নগুয়েন গক মি’কে অফসাইডের ফাঁদে ফেলতে যায় বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে বসেন তিনি, ১-০তে এগিয়ে যায় ভিয়েতনাম। বাংলাদেশ এসময় পরিকল্পিত কিছু আক্রমণ সাজানোর চেষ্টা করলেও খুব একটা কাজে লাগেনি।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বেশ গতি ও আক্রমণ দিয়ে খেলেছে ভিয়েতনাম। ৩৮ মিনিটে ভিয়েতনাম ভালো একটি আক্রমণ করলেও শ্রাবণকে পরাস্ত করতে পারেনি। ৪১ মিনিটে বাংলাদেশ প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটি পেলেও ফরোয়ার্ড আল আমিনের দুর্বল শট ঠেকাতে বেগ পেতে হয়নি স্বাগতিক গোলকিপার ট্রান তুরান কিয়েনের। পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, ফিনিশিংয়ের অভাবে সুবিধা করতে পারেনি মোরসালিনের দল। ৬৩ মিনিটে আবারও গোল হজমের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। শ্রাবণের দুর্দান্ত সেভে কর্নার আদায় করে নেয় ভিয়েতনাম।

৭৭ মিনিটে বল বারে লেগে আবারও গোলবঞ্চিত হয় ভিয়েতনাম। শেষ ১৫ মিনিটে ভিয়েতনামের আক্রমণের কাছে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। ৮২ মিনিটে আরও একবার দলকে বাঁচান শ্রাবণ। তবে কর্নার থেকে গোল করেন ভিয়েতনাম ডিফেন্ডার লি ভিক্টর, ২-০ গোলে এগিয়ে যায় তারা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবার বল বারে মারেন ভিয়েতনামের ফি হোয়াং। শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।

Reneta

এ ম্যাচ দিয়ে কিউবা মিচেলের অভিষেক হলেও খুব একটা খুঁজে পাওয়া যায়নি উঠতি মিডফিল্ডারকে। দুর্দান্ত পারফর্ম করেছেন ডিফেন্ডার জায়ান আহমেদ। পারফরম্যান্সে খুঁজে পাওয়া যায়নি অধিনায়ক মোরসালিনকেও। তাকে উঠিয়ে ফাহমিদ সালিককে শেষদিকে কিছু সময়ের জন্য নামানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিনএএফসিএশিয়ান কাপকিউবানগুয়েনবাংলাদেশভিয়েতনামমোরসালিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT