চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপায় চোখ রেখে ভুটান যাচ্ছে অনূর্ধ্ব-১৭ মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ভুটানে হতে চলা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ৩০ সদস্যের বাংলাদেশ দল শুক্রবার ভুটানের পথে রওনা হবে। তার আগে দলের সার্বিক অবস্থা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানালেন, ম্যাচ অনুযায়ী খেলে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ।

লিগ পদ্ধতির আসরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নেবে। আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। ২০ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। খেলা হবে চাংলিমিথাং স্টেডিয়ামে।

আসরে অংশগ্রহণ নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘আমরা আশা করছি অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুই শ্রেণির খেলোয়াড় মিলে দল ভালো করবে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে সামনের দিকে এগোতে চাই। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

হেড কোচ মাহবুবুর রহমান লিটু বললেন, ‘আমাদের মেয়েরা আপনাদের নিরাশ করবে না। সিনিয়র-জুনিয়র মিলে ভালো করবে দল।’

‘সাফ বা এএফসি আসরের জন্য নিয়ম একই থাকে, একদিন পর একদিন ম্যাচ হয়। এমন হলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত হয়ে যায়। তবে নিয়ম আসলে সবার জন্য প্রযোজ্য, সেভাবেই আমাদের কাজ করতে হবে।’

পিটার বাটলার ও মাহবুবুর রহমান লিটুর অনুপস্থিতিতে আবুল হোসেন দলের দেখাশোনা করেছেন। তিনি বললেন, ‘বয়সভিত্তিক দলের দেখাশোনা করেছি আমি। এ পর্যায়কে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের আশা এই দল ভালো করবে।’

Reneta

অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বললেন, ‘আমরা আপনাদের ভালো একটি আসর উপহার দিতে চাই। বয়সভিত্তিক দলে আমাদের পারফরম্যান্স বেশ ভালো। আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভুটানলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT