চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল আসর। এ আসরে গ্রুপপর্বে অপরাজিত থেকেই প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয় তুলেছে আফঈদা খন্দকারের দল। মধ্য এশিয়ার দেশটিকে তারা হারিয়েছে ৭-০ গোলের বড় ব্যবধানে।

‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ আগেই এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বাছাইপর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল ঋতুপর্ণা-মনিকা চাকমারা। দ্বিতীয় ম্যাচে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তুর্কমেনিস্তানকেও দাঁড়াতে দেয়নি টাইগ্রেসরা।

মায়ানমারের কাছে বড় ব্যবধানে হারা তুর্কমেনিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই আসে গোল, ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে টপকর্নার দিয়ে গোলের সূচনা করেন মিডফিল্ডার স্বপ্না রাণী। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে মনিকা চাকমার পাসে ম্যাচের দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এ ফরোয়ার্ড, ৩-০ গোলে এগিয়ে যায় টাইগ্রেসরা।

ম্যাচের চতুর্থ গোল আসতেও খুব একটা সময় লাগেনি। ১৬ মিনিটে চতুর্থ গোল করেন মিডফিল্ডার মনিকা চাকমা। পরের মিনিটে গোল করেন মিয়ানমার ম্যাচের সেরা খেলোয়াড় ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর ষষ্ঠ গোল আসে ২০ মিনিটের সময়, গোল করেন ফরোয়ার্ড তহুরা খাতুন। এ সময় তুর্কমেনিস্তান তাদের গোলরক্ষক পরিবর্তন করে। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭-০।

বিরতির পর বাংলাদেশ কিছুটা খেই হারিয়ে ফেলে। এ সময় বাংলাদেশ দল আর কোনো গোল করতে পারেনি। বেশ কিছু আক্রমণ সত্ত্বেও মারিয়া-উন্নতিরা তুর্কমেনিস্তানের রক্ষণে চীড় ধরাতে পারেননি, তাদরে গোলকিপারও আর কোনো ভুল করেননি। ফলে ওই ৭-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণাএশিয়ান কাপতহুরাতুর্কমেনিস্তানবাটলারবাংলাদেশমনিকালিড স্পোর্টসশামসুন্নাহারস্বপ্না
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT