যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: কার হাতে যাচ্ছে কংগ্রেসের নিয়ন্ত্রণ?

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার শুরু হয়েছে চলছে। বাংলাদেশ সময় বিকেল চারটার পর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভারমন্টের একটি কেন্দ্র ভোটদানের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি চালু হওয়া প্রথম কেন্দ্র।
স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) আরও কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে আছে কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া।
সংক্ষেপ
* যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন লাখো ভোটার। এ নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।
* কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে, সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন পদে ভোট হচ্ছে। এসব পদের মধ্যে গভর্নরও রয়েছেন।
* বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসনে জয়ী হয়ে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছেন।
* কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা আটকে দেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার সুযোগও পাবে দলটি।





