আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে যে ৯টি বিষয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে যে ৯টি বিষয়

ছবি: সংগৃহীত

কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে তা নির্ধারণে ভোট দিচ্ছেন আমেরিকানরা। রয়টার্স, ইপসোসের জাতীয় জরিপ অনুযায়ী, ব্যালটে রায় দেওয়ার ক্ষেত্রে ভোটারদের ভাবনায় প্রাধান্য পাওয়া ৯টি বিষয়:

জীবনযাত্রার ব্যয়: ভোটারদের সবচেয়ে বড় বিবেচ্য বিষয় (৪৮%)। এর বিপরীতে গণতান্ত্রিক রীতিনীতি রক্ষা ২৬% এবং অভিবাসনকে গুরুত্ব দিয়েছেন ১৩% ভোটার।

ডোনাল্ড ট্রাম্প: ট্রাম্পের নীতির বিরুদ্ধে রায় দিতে ভোট দিচ্ছেন ৪৮% ভোটার, আর তার সমর্থনে ভোট দিচ্ছেন ২৫%। বাকি ২৫% ভোটারের কাছে ট্রাম্প কোনো প্রভাব ফেলেননি।

ইরান যুদ্ধ: ৫৫% ভোটারের মতে যুদ্ধের সামরিক খেসারত সার্থক হয়নি। বিপরীতে সামরিক পদক্ষেপকে যথার্থ মনে করেন ২৫%।

ভোটের সততা: নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা রয়েছে ৭৭% ভোটারের। তবে ৪৫% ভোটার মনে করেন নির্বাচনে ভোট জালিয়াতি একটি বড় সমস্যা।

পারিবারিক আর্থিক অবস্থা: ২০২৫ সালে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর নিজেদের পারিবারিক আর্থিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ৪৯% আমেরিকান (হিস্পানিকদের মধ্যে যা ৫৪%)।

ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদ: মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা থেকে ট্রান্সজেন্ডার নারী ও মেয়েদের অংশগ্রহণ নিষিদ্ধ করার পক্ষে ৩৮% ভোটার; অধিকার রক্ষার পক্ষে ২৫%।

ডাটা সেন্টারের বিস্তার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিদ্যুৎ ও অবকাঠামো জোগাতে ডাটা সেন্টার নির্মাণে লাগাম টানার পক্ষে মত দিয়েছেন ৪২% নিবন্ধিত ভোটার।

শতকোটিপতিদের প্রভাব: নির্বাচনে প্রভাব ফেলতে ধনকুবেরদের বিপুল অর্থ ঢালা অনুচিত মনে করেন ৯৩% ডেমোক্র্যাট ও ৭১% রিপাবলিকান ভোটার।

দলীয় পরিকল্পনা: ডেমোক্র্যাটদের অন্তত কিছু ভালো পরিকল্পনা রয়েছে বলে মনে করেন ৪৩% ভোটার; অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৯%।

বিষয়:ডেমোক্র্যাট ডেমোক্র্যাট দল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…