চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই গোলে পিছিয়ে পড়েও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে আরও একটি বড় জয় তুলেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-৩ বিশাল ব্যবধানে হারিয়েছে। দুটি করে গোল এনেছেন দুই ফরোয়ার্ড সাবিনা খাতুন ও শ্রীমতি কৃষ্ণা রানী সরকার। একটি করে গোল পেয়েছেন সুমাইয়া মাতসুশিমা এবং মাসুরা পারভীন।

বুধবার ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও প্রথম গোল পায় শ্রীলঙ্কা। প্রথমার্ধের ১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা শেষে প্রথম গোল আনেন লঙ্কানদের শানু পাসকারাণ। তিন মিনিট পর আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এবার গোল আইমেশা ডব্লিউ এম কঙ্কনামালাগের, ২-০ ব্যবধান হয়।

সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৮ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন প্রথম গোল এনে ২-১ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার শেষ মিনিটে, অর্থাৎ ২০ মিনিটে সমতা আনেন সাবিনাই। ২-২ গোলে বিরতি আসে।

ফিরে পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। ২৯ মিনিটে ফরোয়ার্ড সুমাইয়া গোল করেন, ৩-২এ এগিয়ে যাওয়া তখন। ৩৬ মিনিটে কৃষ্ণা আরও এক গোলে ব্যবধান বাড়ান। ৩৮ মিনিটে মাসুরা এবং ৪০ মিনিটে কৃষ্ণা আবারও গোল করলে বাংলাদেশ ৬-২তে এগিয়ে যায়। শেষ মিনিটে শ্রীলঙ্কার আইমেশার গোলে ৬-৩ হলেও বড় জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি বাংলাদেশের।

আসরে উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০তে হারানোর পর শ্রীলঙ্কার জালে আধাডজন গোল জড়াল লাল-সবুজরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণানেপালফুটসাল চ্যাম্পিয়নশিপবাংলাদেশভারতমাসুরালিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফসাবিনাসুমাইয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT