সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ
হংকং সুপার সিক্সার্স

A Bangladeshi cricketer is seated on the field, adjusting his helmet, with cricket equipment nearby. Channel i News – চ্যানেল আই নিউজ
হংকং সুপার সিক্সার্সে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে টিম টাইগার্সের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের কাছে হেরে ফাইনালে যাওয়া হয়নি ইয়াসির আলী রাব্বির দলের। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ১০৩ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৬ রান আসে জিশান আলমের থেকে। শ্রীলঙ্কার সব্যসাচী বোলার থারিন্ধু রথনায়েকে নেন ৪ উইকেট।
ব্যাটে নেমে শুরুটা ঠিকঠাক হয় শ্রীলঙ্কার। বাঁহাতি ওপেনার সান্দুন উইরাক্কোদি ৫০ রান করে নিয়মানুযায়ী রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। পরে জিশান আলম ও আবু হায়দার রনি কিছুটা চেপে ধরেছিলেন, শেষ রক্ষা হয়নি। এক বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা।
প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। পরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।






