চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর আঘাত নিয়ে যা জানালো বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। ব্যাটে নামতে পারেননি। তার কনকাশন সাব হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে উদ্বোধনীতে নামেন তানজিদ হাসান তামিম। পরে বিসিবির জানায়, সৌম্যর চোট বেশ গুরুতর।

বিসিবির পাঠানো বিবৃতিতে ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, ‘সৌম্য একটি বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করেন। সেসময় বিজ্ঞাপন বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান। মাথায় চোট পাওয়ার কারণে ব্যথা এবং ঘাড়ে অস্বস্তি অনুভব করছেন।’

‘মাথায় আঘাতের কারণে দৃষ্টিশক্তির অসুবিধা হওয়ার কথাও তিনি জানিয়েছেন। তার বাম হাঁটুতেও চোট লেগেছে। আমরা সৌম্যর বদলি হিসেবে কাউকে নামানোর আবেদন করেছি এবং তা অনুমোদন দেয়া হয়েছে।’

ঘটনাটি ম্যাচের ৪৯তম ওভারের শেষ বলের। শরিফুল ইসলামের বলে জানিথ লিয়ানেগের শটে বল ডিপ মিডউইকেট দিয়ে যাচ্ছিল বাউন্ডারির দিকে। ফিল্ডিংয়ে সেই দিকে ছিলেন সৌম্য সরকার। অনেকটা দৌড়ে এসে চার ঠেকানোর চেষ্টায় বাউন্ডারির বাইরে বাজেভাবে পড়ে যান টাইগার ওপেনার।

তখন মাঠে কিছুটা চিকিৎসা নিয়ে ফিজিওর সাথে খোঁড়াতে খোঁড়াতে ফিল্ডিং ছেড়ে যান সৌম্য। সেই চোট তাকে ব্যাট করতে দিলো না। তার কনকাশন সাব হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নামেন তানজিদ হাসান তামিম।

এর আগে চট্টগ্রামে ঘাসের উইকেটের চ্যালেঞ্জে ব্যাট করতে নেমে লঙ্কানদের যাওয়া-আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন একজন- জানিথ লিয়ানেগে। স্রোতের বিপরীতে ছুটে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন ২৩৫ রানের মাঝারি পুঁজি। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩৬ রান।

Reneta

সোমবার সকালে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ১-১এ সমতায় দুদল। সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১২৬ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান ৭৭ বলে ৮৪ ও মুশফিকুর রহিম ২ বলে ৩ রানে ক্রিজে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানজিদ হাসানবাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কাবিসিবিলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT