ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে জয়ে শিরোপামঞ্চে আসে ভারত। যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল বাংলাদেশ।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল। বাংলাদেশের হয় গোল দুটি করেন নাজমুল হুদা ফয়সাল এবং অপু রহমান।
অপর ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় ভারত।
শনিবার শ্রীলঙ্কায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।







