রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে প্রথমদিন ভেসে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। দারুণ ভূমিকা রেখেছেন স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে ফিফটি তুলে শতকের পথে ছুটছেন তিনি।
ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেন মিরাজ ও লিটস দাস। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। মিরাজ ফিফটি করে ম্যাচে ৫ উইকেট ও ফিফটি পাওয়ার দারুণ কীর্তি গড়েছেন।
ম্যাচে পাঁচ উইকেট ও ফিফটি ২৬ বর্ষী তারকার ক্যারিয়ারে দ্বিতীয়বার অর্জন। প্রথমবার এ কীর্তি গড়েছিলেন ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। অপরাজিত ৬৮ রানের পাশাপাশি ৩৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে বাংলাদেশ। বিপর্যয়ে হাল ধরা মিরাজ ১১৬ বলে ৬৬ এবং লিটন ১২০ বলে ৮০ রানে অপরাজিত আছেন। জুটিতে সপ্তম উইকেটে ১৬২ তুলে অবিচ্ছিন্ন আছেন তারা।









