চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে নতুন মোড়, ফিরিয়ে আনা হতে পারে বাংলাদেশকে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে নাটকীয়তার শেষ নেই যেন। ভারতীয় গণমাধ্যমগুলোয় খবর, বাংলাদেশকে আবারও জায়গা দেয়া হতে পারে আসন্ন বিশ্বকাপের মঞ্চে। অবশ্য একটি কিন্তু থাকবে সেই প্রস্তাবে।

নিয়ম বলছে কোন দেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে, সেই স্থানে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দেশগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জায়গা পাবে। যেমন হয়েছে বাংলাদেশের বের হয়ে আসার পর জায়গা দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। তাহলে বাংলাদেশ কিসের ভিত্তিতে জায়গা ফিরে পাবে?

সমাধান হল পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ভারতের মাটিতে, খেলতে চেয়েছে শ্রীলঙ্কায়, আইসিসি প্রস্তাবটি মেনে নেয়নি। তাতে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অটল থেকেছে। আর এ ইস্যুতে প্রথম থেকে এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানকে পাশে পেয়েছে বিসিবি। এমনকি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে এমনও জানিয়ে রেখেছে পিসিবি।

ইতিমধ্যে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, আসছে শুক্রবার থেকে সোমবারের মধ্যে জানাবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তাতে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশ হবে প্রথম পছন্দ। কারণ দুটি।

প্রথম কারণ, বাংলাদেশ বিশ্বকাপে না খেলা দেশগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে। দ্বিতীয় কারণ, পাকিস্তানের সবগুলো ম্যাচ হওয়ার কথা শ্রীলঙ্কায়, বাংলাদেশ চেয়েছিল ঠিক এটাই, লঙ্কায় খেলতে। এবং, ওই স্থান বাংলাদেশকে দিতে পারলে আইসিসির জন্য হবে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে সহজ উপায়।

সব আগে দেখার বিষয় পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়। এমনও বলা হচ্ছে, প্রতিবেদনগুলো হয়তো পাকিস্তানকে বিশ্বকাপ বর্জন না করতে দেয়ার একটা নতুন চাপ তৈরির কৌশল। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, সেই বাংলাদেশ যদি তাদের জায়গায় ডাক পায় সেটা কেমন হবে পাকিস্তানের জন্য?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT