ক্রিকেট

সৌম্যকে নিয়ে ‘আশাবাদী’ শান্ত

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার অনুশীলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার মাঠে অনুশীলন করছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর থেকে চোটের কারণে দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে জাতীয় দলে আলো ছড়াবেন সৌম্য সরকার, এমনটাই আশা করছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার বোলিংটাও দারুণভাবেই কাজে আসতে পারে বলে তিনি মনে করেন।

ডানেডিনে রোববার ভোরে প্রথম ওয়ানডেতে লাল-সবুজের দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দুদলের মাঠের লড়াই।

বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন না সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও তেমন ছন্দে ছিলেন না ৩০ বর্ষী ব্যাটার। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে এ অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটারকে দলে রাখা হয়েছে। এমন কন্ডিশনে উইকেটে তার মিডিয়াম পেস বেশ কার্যকর হবে বলে মনে করছেন শান্ত।

সব মিলিয়ে সাকিবের অভাব কিছুটা হলেও পূরণ হবে বলে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের ধারণা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আলাদা করে কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই না। আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর ভূমিকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ।’

‘যেহেতু দলে সাকিব ভাই নেই, তাই উনার (সৌম্য) ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে দলের সঙ্গে রেখেছেন, সঙ্গে তার অভিজ্ঞতা তো আছেই।’

বিষয়:কিউই বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শান্ত সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…