চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচে লক্ষ্য ছিল অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্য পূরণে সামনে থেকে নেতৃত্ব দিলেন শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে টিম টাইগার্স।

হারারের স্পোর্টস ক্লাবে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ২০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ পায় দারুণ সূচনা। ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংসের ভিত গড়ে দেন। তার ঝকঝকে ফিফটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলে নেয় বাংলাদেশ।

শুরুতে ব্যাটে নেমে জিম্বাবুয়ে ২৭ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায়। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়লেও শরিফুলের তোপে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ধসে যাওয়ার শঙ্কায় পড়ে প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা দলটি। বিপর্যয়ে দাঁড়িয়ে ওয়েলসলি মেধেভেরে ৭৪ বলে ৭৫ ও ব্রাড ইভান্স ৪৩ বলে ৫০ রানের কার্যকরী ইনিংস খেলে জিম্বাবুয়েকে লড়াই করার পুঁজি এনে দেন।

জবাবে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো জুটি দিতে না পারা বাংলাদেশের ওপেনিং জুটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। সৌম্য সরকার ফিরে যাওয়ার আগে ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

দল যখন জয় হতে ৬ রান দূরত্বে তখন তানজিদ তামিমও সেঞ্চুরি হতে ৬ রান দূরে ছিলেন। তিনি সেঞ্চুরি করতে গিয়ে ১০১ বলে ৯৪ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। তার ব্যাট থেকে আটটি চার ও তিনটি ছয়ের শট আসে। পরেই তাওহীদ হৃদয় আউট হন শূন্য রানে। নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে ১৪ ওভার থাকতে দলকে জয় এনে দেন।

বল হাতে ৪ উইকেট নেয়া শরিফুল ১০ ওভারে ৪৪ রান দেন। তাসকিন আহমেদ ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। বাঁ হাতি স্পিনার তানভীর ১০ ওভারে ৩৭ রান খরচা করে ২ উইকেট তুলে নেন।

ট্যাগ: ওয়ানডে সিরিজজিম্বাবুয়েবাংলাদেশলিড স্পোর্টসশরিফুলসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

পরবর্তী

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

পরবর্তী
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT