ক্রিকেট

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

বৃষ্টির কারণে ঢাকা স্টেডিয়ামে খেলার মাঠ ঢেকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা স্টেডিয়ামে মেঘাচ্ছন্ন আকাশের নিচে খেলার মাঠ ঢেকে রাখা হয়েছে, বৃষ্টির পূর্বাভাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়, পরে টানা চার হারে ব্যাকফুটে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বিশ্বকাপে উড়ন্ত ফর্মে থাকা সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।

ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের মধ্য দিয়ে ভেন্যুটিতে গড়াচ্ছে আসরের প্রথম কোনো খেলা। ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতার স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু-তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তাতে শীতের আমেজও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

আসরে পাঁচ ম্যাচে এক জয় নিয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২ করে। নেট রানরেটে এগিয়ে দশ দলের পয়েন্ট টেবিলে সাকিবরা আটে থাকলেও ডাচদের অবস্থান তলানিতে।

বিষয়:আবহাওয়া ইডেন গার্ডেন্স ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কলকাতা নেদারল্যান্ডস বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…