চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে প্রশ্ন অধিনায়ক-কোচের কাছে রাখতে বললেন তানজিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তানজিদ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে তানজিদ তামিম

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসকে উড়িয়ে এনে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স। সিরিজ জিতলেও প্রথম দু-ম্যাচে আধৌ আদর্শ প্রস্তুতি হয়েছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।

মূলত দুই ম্যাচেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে ১৩.৩ ওভারে ৮ উইকেটের জয়। দ্বিতীয়টিতে জিতেছে ১৩.১ ওভারে ৯ উইকেটে। এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আগে দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশের মাত্র চারজন ব্যাটিং করেছেন। টস জিতে আগে ব্যাট করলে সেই সংখ্যাটা বাড়তে পারত অথবা যারা ব্যাট করেছেন, তারা আরও বেশি সময় পেতেন।

দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন তানজিদ তামিম। তার কাছে জানতে চাওয়া হয়, কেনো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথমে বলেন, ‘ঘরের মাঠের সুবিধা সবাই নিতে চায়। আগের ম্যাচে দেখেছেন প্রচুর শিশির পড়েছে। পরে ব্যাটিং করা সহজ হয়েছে। আজও একই ভাবনা ছিল হয়তো শিশির পড়বে। যেহেতু এটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল।’

Banglabid

তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল কি টসে জিতলে আগে ব্যাটিং করবে কিনা এমন প্রশ্নের উত্তর তানজিদ ঠেলে দিলেন অধিনায়ক-কোচ ও টিম ম্যানেজমেন্টের উপর। বলেছেন, ‘টস জিতে ফিল্ডিং নিয়েছি কেন, এটা অধিনায়ক-কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’

এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। তানজিদ বলছেন, ‘সব ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটিই আন্তর্জাতিক ম্যাচ। ছোট দল বড় দল পার্থক্য নেই। সব দলই টি-টোয়েন্টিতে সমান। যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে, সে-ই জিতবে। সামনে এশিয়া কাপ। নিয়মিত আমরা ভালো খেলছি, এটা ধরে রাখলে ভালো হবে আর আত্মবিশ্বাসও বাড়বে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজতানজিদতাসকিনবাংলাদেশ-নেদারল্যান্ডসলিটনলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT