চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধে নেপালকে দুই গোল দিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকেও ছেড়ে কথা বলছেন না আফঈদা খন্দকাররা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম মিনিটেই নেপাল রক্ষণে চিড় ধরান বাংলাদেশের সাগরিকা। কিন্তু তারকা ফরোয়ার্ড সুযোগ কাজে লাগাতে পারেননি। উল্টো ১১ মিনিটে গোলকিপার স্বর্ণা রাণী মণ্ডল বাংলাদেশের জন্য কিছুটা ভয় ধরিয়েছিলেন। ব্যাকপাসের বল ক্লিয়ার করার সময় শট নেপাল ফরোয়ার্ডের গায়ে লাগিয়ে বাংলাদেশকে প্রায় গোল হজম করিয়েছিলেনই। বল বারের বাইরে দিয়ে চলে যায়, এ যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের প্রথম সাফল্য আসে ১৪ মিনিটে। লেফট উইং থেকে দুর্দান্তভাবে কাটানো বল জটলা পেরোয়, সেখান থেকে রাইট উইংয়ে পাওয়া বলে গোল করেন সিনহা জাহান শিখা। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন পূজা দাস। ১৮ মিনিটে ডি বক্সের বাইরে ফাউল করায় শাস্তি পান বাংলাদেশ তারকা।

প্রথমার্ধ শেষ হওয়ার কাছাকাছি সময়ে আরও একটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। লেফট উইং থেকে বাঁ-পায়ের দুর্দান্ত ক্রসিংয়ে সুযোগ আসে, দুবারের প্রচেষ্টায় মোছাম্মৎ সাগরিকা গোল করেন। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় বাংলার বাঘিনীরা।

৪৩ মিনিটে নেপালের সুযোগ আসে গোলের। এবার স্বর্ণা রাণীর দৃঢ়তায় কোন বিপদ হয়নি। উল্টো অফসাইড না হলে আরেকটি গোল দিয়ে ফেলেছিলেন সাগরিকা। পরে ওই ব্যবধান রেখে বিরতিতে যায় বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাকিংস অ্যারেনানেপালবাংলাদেশশিখাসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT