ফুটবল

নেপালের বিপক্ষে বাংলাদেশ সমানে লড়েছে বলছেন ক্যাবরেরা

বাংলাদেশের কোচ ক্যাবরেরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কোচ ক্যাবরেরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো সহ ব্যাকড্রপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার আগে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গোল শূন্য ড্র করেছে দুদল। জিততে না পারলেও স্বাগতিকদের সাথে সমানে সমান লড়াই হয়েছে মনে করছেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, নেপাল শক্তিশালী দল। এমনকি আগেরবার যখন এসেছিলাম তখনকার চেয়েও। আমরা ম্যাচে অনেক ভুল করেছিলাম আগেরবার, তবে এবার বেশ ভালো হয়েছে। দুই দলের উন্নতির সাথে খেলোয়াড়দেরও বেশ পরিবর্তন হয়েছে।’

‘এ ম্যাচটি বেশ কঠিন হয়েছে। দুদলই সমানে সমান লড়েছে। তাদের শুরুটা আমাদের চেয়ে ভালো হয়েছিল, আমরা কিছু ভুগছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করি। মাচের মধ্যে কয়েকবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে দুদলই ফিফটি-ফিফটি লড়াই করেছে।’

ফরোয়ার্ড সুমন রেজাকে নিয়েও কথা বলেছেন ক্যাবরেরা। তিনি বলেন, ‘সুমন বেশ উদ্দীপ্ত একজন খেলোয়াড় যার এনার্জির কমতি নেই। প্রথমার্ধে সে ভালো সুযোগ তৈরি করেছিল, প্রায় গোলের সুযোগও করেছিল। এখানে তার যে জায়গা সেটার যোগ্য সুমন। রাকিবের ব্যাপারেও আমি একই ধরণের কথা বলব।’

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। বিরতির পরও কোনো দলকে আদালা করা যায়নি। পরে গোলশূন্য ড্র’তে শেষ হয় বাংলাদেশ-নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ।

বিষয়:এএফসি ক্যাবরেরা নেপাল বাংলাদেশ রাকিব সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…