চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই জয়টা দিয়ে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এমন সময়ে জয় এসেছে যখন দেশের একটি অংশ বন্যার পানিতে ডুবেছে। এমন অবস্থায় দেশের বাইরে পাওয়া জয় উদযাপন করতে পারছে না টিম টাইগার্স। দেশের পরিস্থিতির কথা ভুলে যাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন।

বন্যা পরিস্থিতি নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রথমত বলবো এটি খুবই দুঃখনজক। আসলে এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা সবাই জানি বিপদে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের পাশে ছিল। আমি দেখছি ওখানে যারা বিপদে আছে সবাইকে সাহায্য করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে।’

‘দলের পক্ষ থেকে এবং দলের প্রতিটি খেলোয়াড় ব্যক্তিগত জায়গা থেকে সবাই সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করছে। দল হিসেবে আমরাও চেষ্টা করছি ওখানে কীভাবে আরেকটু সাহায্য করা যায়। দলের সকল খেলোয়াড় ব্যক্তিগতভাবে ওখানকার মানুষের সাথে আছে এবং যতটুকু সম্ভব খোঁজখরব রাখছে, কীভাবে সাহায্য করা যায় চেষ্টা করছে।’

Banglabid

টেস্ট জয়কে উৎসর্গ করা নিয়ে শান্ত বলেন, ‘এই টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন দল তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য দলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আমার মনে হয় তাদের পরিবারের অনেক কঠিন সময় গিয়েছে। আশা করছি এই জয়টা দিয়ে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে।’

রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুলপাকিস্তানবাংলাদেশমুশফিকরাওয়ালপিন্ডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে যা বললেন শান্ত

পরবর্তী

‘ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জয় উদযাপন করছে, আনন্দিত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির’

মুশির মাথায় ব্যাগি গ্রিন ক্যাপ পরা ১৯ বছর ধরে দেখা যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ বছর ধরে মুশির মাথায় সেই ব্যাগি গ্রিন ক্যাপ

সর্বশেষ

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT