নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হবে নভেম্বরের ১৩ ও ১৬ তারিখে, বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এ তথ্য জানিয়ে আংশিক দল দিয়েছে।
মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। নভেম্বরের ১ তারিখ থেকে তাদের নিয়ে শুরু হবে ক্যাম্প।
বাংলাদেশ দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন।
মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম।







