চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে একাদশে নেই মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং প্রস্তুতিতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে একাদশে নেই। প্রশ্ন উঠেছে কেন নেই ৩৯ বর্ষী তারকা। উত্তর দিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকইনফো।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে, মাহমুদউল্লাহ রিয়াদের ডানপায়ের পেশিতে টান লেগেছে। দুবাইতে বাংলাদেশ দলের অনুশীলনের সময় টান লাগে। যে কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে নেই মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহকে ছাড়া ভারতের বিপক্ষে ব্যাটে নেমে চরম দুর্দশায় পড়েছে বাংলাদেশ। প্রথম ১০ ওভার বা পাওয়ার প্লের মধ্যে ৫ উইকেট হারানোর মতো দুর্দশায় পড়েছে। যে দশায় বাংলাদেশ পড়েছিল তিন বছর আগে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বিপর্যয়ের ৫৫ ম্যাচ আগের ঘটনা সেটি। ২০২২ সালে চট্টগ্রামে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

Banglabid

এদিন নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ ও মুশফিককে ফেরান অক্ষর প্যাটেল। চতুর্থ বলে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ভারত স্পিনারের। সুযোগও তৈরি করেছিলেন। জাকের আলী অনিক ক্যাচ দেন স্লিপে। রোহিত শর্মা বল তালুবন্দি করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একমাত্র হ্যাটট্রিকের মালিক ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার জেরোমি টেলরের পাশে নাম তোলা হয়নি অক্ষরের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৯ ওভার শেষে ১০৩ রান তুলেছে বাংলাদেশ। মাটি কামড়ানো ইনিংস খেলছেন ক্রিজে থাকা তাওহীদ হৃদয় (৩৪) ও উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক (৩৪)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকেরটেলরপ্যাটেলবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT