অর্থনীতি

২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রি-পেইড রিচার্জ সেবা

২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রি-পেইড রিচার্জ সেবা

ছবি: সংগৃহীত

প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে ২৪ ঘণ্টা সাময়িকভাবে রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে।

তবে এ সতর্কতা শুধু যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, তাদের জন্য প্রযোজ্য।

বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বিষয়:ডেসকো ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি প্রি-পেইড মিটার রিচার্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…