অন্যান্য খেলা

পোল্যান্ডকে হারালেই সেমিতে বাংলাদেশ

বাংলাদেশের কাবাডি দল প্রতিযোগিতায় পোল্যান্ডের বিরুদ্ধে খেলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কাবাডি দল পোল্যান্ডের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা মাঠে সক্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারালেই বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটি গড়াবে।

চলতি আসরে দুর্দান্ত খেলছে স্বাগতিক বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা লাল-সবুজের দলটি যদি হেরে যায় সেক্ষেত্রে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে।

তবে পোল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশের কোচ আব্দুল জলিল। তিনি বলেন, ‘পোল্যান্ডের খেলা আমরা দেখেছি। আমার কাছে ভালো দলই মনে হয়েছে। তারা মালয়েশিয়ার মতো দলকে হারিয়েছে।’

‘আমরা টানা তিন ম্যাচে সহজ জয় পেলেও আত্মতৃপ্তিতে ভুগছি না। কারণ গ্রুপপর্বে এক ম্যাচ হেরে গেলেই সেমির পথ কঠিন হয়ে যাবে। আমরা এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছি না। পোল্যান্ডকে হারিয়ে প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর গ্রুপ চ্যাম্পিয়নের হিসাব নিয়ে ভাবব।’

বিষয়:কাবাডি জলিল পোল্যান্ড বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…