অন্যান্য খেলা

ভারত-জাপানের পর মালয়েশিয়ার সাথেও পারেনি বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-২০২৬

ভারত-জাপানের পর মালয়েশিয়ার সাথেও পারেনি বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-২০২৬ আসরে প্রথম ম্যাচে ভারত, দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে পারেনি বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও বড় ব্যবধানে হেরে গেছে আশরাফুল ইসলামের দল। শুক্রবার ৫-১ গোলে হেরে টেবিলের তলানিতে রয়ে গেছে।

পাঞ্জাবের সুরজিৎ হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে গোল করেন আবু কালাম আজারি। পিছিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শুরু করেন আশরাফুলরা।

দ্বিতীয় কোয়ার্টারে জোড়া পূর্ণ করেন আজারি, ব্যবধান দিগুণ করে মালয়েশিয়া। এরপর আমিরুল ইসলামের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। আকিমুল্লাহ আনোয়ারের গোলে এই কোয়ার্টার বাংলাদেশ ৩-১ গোলে পিছিয়ে শেষ করে।

তৃতীয় কোয়ার্টারে আজিমুদ্দিন কামারউদ্দিন এবং শেলো সিলভারিয়াসের গোলে ৫-১এ এগিয়ে যায় মালয়েশিয়া। শেষ কোয়ার্টারে আর কোন দল জালের দেখা না পেলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৩-০ এবং পরের ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন হার আশরাফুলদের।

বিষয়:এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…