চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে গোলরক্ষকরা যা বলছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে গোলরক্ষকরা প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সৌদি আরবে নিচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন ইতালিয়ান সিরি ডি খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম। প্রতিদিন খেলোয়ড়রা নিজেদের ক্যাম্প অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করছেন। বুধবার অনুশীলন শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন গোলরক্ষকরা।

অভিজ্ঞ গোলরক্ষক সুজন হোসেন বলেছেন, ‘এপর্যন্ত যতদিন সৌদি আরবে আছি, খুব ভালো অনুশীলন হচ্ছে। এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। বাকি যেসব গোলরক্ষক আছে তারা অনেক ভালো। জুনিয়র হিসেবে অনেক ভালো তারা। খুব ফাইট হচ্ছে অন্যদের সাথে। তারপরও চেষ্টা করব ওদের হারিয়ে সেরা একাদশে জায়গা করে নেয়ার।’

তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলছেন, ‘প্রথমদিন থেকে আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টায় ছিলাম এবং নিতে পেরেছি। কিছু শ্বাস-প্রশ্বাসে সমস্যা ছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে। সেরা একাদশে খেলার জন্য সব খেলোয়াড় চেষ্টা করে। আমারও ইচ্ছা আছে সেরা একাদশে জায়গা করে নেয়ার। তবে মিতুল ভাই খেলছেন, পেছন থেকে তাকে এগিয়ে দেয়ার চেষ্টা করছি। কোচ যখন মনে করবেন একাদশে খেলার মতো কাজ করছি, তখন আমাকে সুযোগ দেবেন।’

দলের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা। তিনি বলেছেন, ‘সবকিছু মিলিয়ে পরিবেশ ভালো। যেহেতু শিলংয়ে খেলা, সেরকম আবহাওয়ার মধ্যে অনুশীলন করার চেষ্টা করছি। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারতের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। প্রতিটি খেলোয়াড়ের জায়গা প্রতিযোগিতাপূর্ণ। অন্য যারা আছে তারাও বেশ ভালো। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ মোকাবেলা করছি। আমরা প্রস্তুত আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতমিতুললিড স্পোর্টসশ্রাবণসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT